Tag Archives: কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জনগণের ভোটে নৌকা প্রতিকের প্রার্থীর জয় সুনিশ্চিত- জাহাঙ্গীর আলম সরকার

সেলিম সজীব:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, জনগণের ভোটে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন সরকারের  বিজয় সুনিশ্চিত ।  এই মার্কা কারো ব্যক্তিগত মার্কা নয়, এটা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার মার্কা। তাই ১০ ডিসেম্বর নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে নৌকা প্রতিককে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে আহবান জানান এই নেতা।

বৃহস্পতিবার বিকেলে রামচন্দ্রপুরে পথসভায় প্রবীণ এই আওয়ামলীগ নেতা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই নির্বাচনকে বানচালের চেষ্টা করা হচ্ছে। ২ ডিসেম্বর বিকেলে প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ভাড়াটে সন্ত্রাসীরা  আমাদের উপর অতর্কিত হামলা করে এবং ২ রাউন্ড গুলিবর্ষণ করে। আমি তাদেরকে বলতে চাই এসব হামলা  করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার সুযোগ নেই। আমি আইনত ব্যবস্থা নিবো।

রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন সরকার মাহাতিকান্দার ৬ নং ওয়ার্ডের সাহেব নগর এলাকায় উঠোন বৈঠক করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান লতিফ সরকার, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সওদাগর, সহ-সভাপতি বাহাউদ্দিন মেম্বার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকার। এছাড়া আ’লীগ নেতা মোবারক, সাত্তার, ছিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড মেম্বার ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ।

পরে ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার, তেমুরিয়া ও আমিননগরে গণসংযোগ ও পথসভা করেন নৌকা প্রতিকের প্রার্থী। পথসভায় নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন সরকার জানান, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে এ ইউনিয়নকে বাংলাদেশের একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরিতে আমার অংশগ্রহণ থাকবে সিংহভাগ। এই ইউনিয়নবাসীর জন্য অতন্দ্র প্রহরীর মত কাজ করবো।

কুমিল্লা উত্তর আ’লীগের নতুন কমিটির অর্ধেক পদই মুরাদনগর-দেবিদ্বারের দখলে

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

দীর্ঘ এক বছর অপেক্ষার পর অবশেষে অনুমোদন হলো কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী স্বাক্ষরিত ভাইটাল ৩৯টি পদ ও ৩৬টি সদস্য পদের সমন্বয়ে ৭৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে আধিপত্য বিস্তার করছে মুরাদনগর ও দেবীদ্বার উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

৭টি উপজেলা নিয়ে গঠিত রাজনৈতিক ওই জেলায় দুই উপজেলার আধিপত্যকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন অন্যান্য উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গত এক বছর আগে মুরাদনগর উপজেলা থেকে সভাপতি ও দেবীদ্বার উপজেলা থেকে সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ওই দুই নেতার প্রভাব লবিং-তদবীরকে কাজে লাগিয়ে ৭৫ সদস্যের কমিটির সিংহভাগ পদ বাগিয়ে নিয়েছেন ওই দুই উপজেলার নেতৃবৃন্দ। যারফলে কোন কোন উপজেলায় কাঙ্খিত পদ-পদবী পায়নি অনেক যোগ্য নেতৃবৃন্দ। আর গুরুত্বপূর্ণ ৩৯টি পদের একটিও জোটেনি হোমনা উপজেলায়।

অনুমোদিত ওই কমিটি পর্যালোচনা করে দেখা গেছে- ৩৯টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপজেলায় পদ পেয়েছেন ২৩ নেতা। এদের মধ্যে সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টারের নিজ উপজেলা দেবীদ্বার থেকে পদ পেয়েছেন সর্বোচ্চ ১৪জন। ওই উপজেলায় সদস্য পদ পেয়েছেন আরও ৪জন। অপরদিকে সভাপতি মু. রুহুল আমিন এর নিজ উপজেলা মুরাদনগরে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ৯জন। এছাড়া ওই উপজেলায় সদস্য পদ পেয়েছেন আরও ৯জন। পরিসংখ্যান মতে ৩৯টি গুরুত্বপূর্ণ পদের প্রায় ৬০শতাংশ পদই দখলে নিয়েছেন ওই দুই উপজেলা।

এদিকে কুমিল্লা উত্তর জেলার রাজনৈতিক সদর চান্দিনা উপজেলা হওয়া সত্বেও ওই উপজেলায় ৩৯টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে পেয়েছে পেয়েছেন মাত্র ৩জন নেতা। তবে সদস্য পদ পেয়েছেন ৭জন।

হোমনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল অনেকটা হতাশা প্রকাশ করে বলেন- এখন তো আর কিছু বলে লাভ নেই।

কমিটি প্রসঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন- কমিটিতে বৈষম্য করা হয়েছে। নতুন কমিটিতে এমন অনেকে আছেন যারা ইউনিয়ন বা থানা কমিটিতেও নেই। গত কমিটিতে যারা জেলা কমিটিতে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই এবারের কমিটিতে নেই। শুধু চান্দিনাতেই নয়, অন্যান্য উপজেলার ক্ষেত্রে একই বৈষম্য দেখা গেছে।

৭টি উপজেলা থেকে যারা নেতৃত্বে এসেছেন। তাদের মধ্যে-

মুরাদনগর উপজেলাঃ এ উপজেলায় সভাপতি মু. রুহুল আমিন সহ গুরুত্বপূর্ণ পদে এসেছেন ৯ জন এবং সদস্য পদ পেয়েছেন আরও ৯ জন। সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা মাঈনুল হোসেন, আবু নাছের। যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা। আইন বিষয়ক সম্পাদক এড. আবুল কালাম আজাদ তমাল, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার সরকার।

সদস্য পদে- ইউসুফ আব্দুল হারুন এমপি, আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, আলহাজ্ব হানুর আল রশিদ, সৈদয় আব্দুল কাইয়ূম খসরু, বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদ, আফজানুল নেছা বাসেত, রফিকুল ইসলাম, মো. আলমগীর কবির, জাকির হোসেন ভিপি,

দেবীদ্বার উপজেলাঃ সাধারণ সম্পাদক পদে রৌশন আলী মাস্টার গুরুত্বপূর্ণ পদে এসেছেন সর্বোচ্চ ১৪জন। সদস্য আরও ৪জন।
ওই উপজেলা থেকে সহ-সভাপতি হিসেবে কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, এড. নিজামুল হক, আব্দুল মতিন মুন্সি, শেখ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক দেবীদ্বার উপজেলার হুমায়ূন কবির, আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দেবীদ্বারের কালাম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেবীদ্বারের ব্যারিস্টার মহিউদ্দিন আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দেবীদ্বারের সাজেদা আক্তার মায়া, যুব ও ক্রীড়া সম্পাদক দেবীদ্বার উপজেলার সফিকুল আলম কামাল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দেবীদ্বার উপজেলার এড. আয়েশা আক্তার, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেবীদ্বার উপজেলার মো. নজরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক দেবীদ্বার উপজেলার মো. ইসমাইল হোসেন। এছাড়া সদস্য হলেন- রাজি মোহাম্মদ ফখরুল এমপি, আব্দুল আলিম, মো. সহিদুল্লাহ, কালিপদ মজুমদার।

চান্দিনা উপজেলাঃ রাজনৈতিক সদর চান্দিনায় শুধুমাত্র সহ-সভাপতি হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ গুরুত্বপূর্ণ পদে ৩জন রয়েছেন। আর সদস্য রাখা হয়েছে আরও ৭জন।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চান্দিনা উপজেলার বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীর নাম রয়েছে।

এছাড়া ৭ সদস্য হলেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, মো. মজিবুর রহমান, নাজনীন আক্তার, তানভির আহমেদ তানভির, কাজী গোলাম দস্তগীর পাপন, জাকির হোসেন আজাদ।

দাউদকান্দি উপজেলাঃ এ উপজেলায় ৮টি গুরুত্বপূর্ণ পদ সহ সদস্য পদ পেয়েছেন ৫জন। তারা হলেন- সহ-সভাপতি সাংবাদিক শাহজাহান, অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলার রশিদুল আলম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কোষাধ্যক্ষ দাউদকান্দি উপজেলার নাঈম ইউসুফ সেইন। ধর্ষ বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাঈম হাসান, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার।

সদস্য হলেন- মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি, জাকির নেওয়াজ সোহেল, রকিকুল বসর মনি, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, এড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া।

তিতাস উপজেলাঃ এ উপজেলায় গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ২জন। আর সদস্য পদ পেয়েছেন আরও ৫জন। তারা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক নূরুন্নাহার পারভীন। সদস্য হলেন- তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, শেখ ফরিদ, হাজী নাছির উদ্দিন, গোলাম সারওয়ার সরকার।

মেঘনা উপজেলা ঃ এ উপজেলায় গুরুত্বপূর্ণ পদে এসেছেন ৩জন। সদস্য পদে এসেছেন আরও ২জন। তারা হলেন- বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার জহির, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন শিশির। সদস্য হলেন- সফিকুল আলম, সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।

হোমনা উপজেলাঃ উপজেলায় কোন নেতাকে গুরুত্বপূর্ণ কোন পদে না রাখলেও সদস্য হলেন- হোমনা উপজেলা সেলিমা আহমাদ মেরি, হোমনা উপজেলা অধ্যাপক আব্দুল মজিদ, হোমনা উপজেলার একেএম ছিদ্দিকু রহমান আবুল, হোমনা উপজেলার মহিউদ্দিন খন্দকার।

করোনায় মারা গেলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন

 

মোঃ জামাল উদিন দুলালঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নুল আবেদীন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায়  ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

প্রবীণ এই নেতার মৃত্যুতে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল এম পি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ রৌশন আলী মাস্টার, জাতীয় পার্টি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানান।

বৃহস্পতিবার  (আজ) বাদ আছর দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমি মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

হুমায়ন কবির কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক  হলেন

স্টাফ রিপোর্টার:
হুমায়ন কবির কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের এক নম্বর সাংগাঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দলীয় সভাপতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন।

হুমায়ন কবির জানান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কায’নিবা’হী কমিটি অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলি এমপি, জননেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এম পি, যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা আহামেদ হোসেনকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি।

উল্লেখ্য যে, হুমায়ন কবির দীর্ঘ ২৬ বছর ধরে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আর নেই

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক,সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

হুমায়ুন মাহমুদের প্রথম জানাযা নামাজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় ঢাকার ইস্কাটন গার্ডেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাযা দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ মাঠে বেলা ৩ঘটিকায় অনুষ্ঠিত হবে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ: সম্মেলন ঘিরে তৃণমূলে উৎসাহ-উদ্দীপনা

 

আশিকুর রহমান আশিক:

 

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে যোগ্য নেতৃত্ব বেছে নিতে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। চায়ের দোকান থেকে শুরু করে খেলার মাঠ; কিংবা স্কুল-কলেজ প্রাঙ্গণ- সব জায়গাতেই পছন্দের নেতাদের নিয়ে আলোচনায় ব্যস্ত তারা।

 

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সবার মুখেই বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের নাম। তৃণমূল কর্মীরা জানান, দলের দুর্দিনের কাণ্ডারি ও কুমিল্লাবাসীর অভিভাবক জাহাঙ্গীর আলম সরকার। তার নেতৃত্ব তৃণমূলের শিকড় পর্যন্ত বিস্তৃত।

 

এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিনও রয়েছেন সভাপতি প্রার্থীর তালিকায়।

 

সাধারণ সম্পাদক পদের তালিকায় রয়েছে একাধিক নেতার নাম। ইতোমধ্যে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম. হুমায়ুন মাহমুদ; সংসদ সদস্য রাজী ফকরুল; সংসদ সদস্য সেলিমা আহমদ মেরি; সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা ইসলাম (সিআইপি); দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ার‍ম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন; হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ. কে. এম. সিদ্দিকুর রহমান আবুল ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নাম। তৃণমূলের দাবি, এরা সবাই জনসম্পৃক্ত।

 

এদের মধ্যে বেশ আলোচিত হচ্ছে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এ. কে. এম. সিদ্দিকুর রহমান আবুলের নাম। দীর্ঘ সময়ের রাজনৈতিক জীবনে দলের সঙ্কটময় মুহূর্তে তৃণমূলের হাল ধরেন তিনি।

 

ছাত্র জীবনে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ছাত্রলীগের সাথে সরাসরি জড়িত ছিলেন এ নেতা। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের নানা অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে প্রায় এক ডজন মামলা হয় তার বিরুদ্ধে।

 

১৯৯৫ সালে বিএনপি জামায়াত জোট সরকারের মন্ত্রী এম. কে. আনোয়ারের নির্দেশে গুলি করা হয় এ. কে. এম সিদ্দিকুর রহমান আবুলের ওপর। এ আক্রমণের পর ৬ মাস পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার চিকিৎসার খোঁজ নিয়ে সে সময়ে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

 

এরপর ২০০১ সালে থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের তার বিরুদ্ধে আরো ১৬টির বেশি মামলা করেন তৎকালীন মন্ত্রী এম. কে. আনোয়ারের অনুসারীরা।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, হোমনা সরকারী ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি; হোমনা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও হোমনা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

 

সম্প্রতি দলের নেতৃত্ব থেকে অনুপ্রবেশকারী, দুর্নীতিবাজ ও বিতর্কিতদের বাদ দিয়ে দক্ষ, ত্যাগী, তৃণমূলের সাথে সম্পৃক্ত স্বচ্ছ ভাবমূর্তির পরিচ্ছন্ন নেতাদের বাছাইয়ের ঘোষণা দেন সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ ঘোষণায় সম্মেলনকে ঘিরে দেশের অন্যান্য জেলার মতো উচ্ছ্বাস-উদ্দীপনা বইছে কুমিল্লা উত্তরের সাতটি উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শুক্রবার (৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়।

চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার ও উত্তর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

বর্ধিত সভায় স্বল্প সময়ের মধ্যে সকল উপজেলার ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিট সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম সরকার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী, মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ্ হারুন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা আহ্মেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম. হুমায়ুন মাহমুদ, রৌশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরীন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক নাজনীন আক্তার, জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আবদুল মজিদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর, জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক প্রমুখ।