Tag Archives: রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন

নৌকার ভরাডুবি ঘোড়ার দৌড়ে পিছিয়ে সবাই!

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জয়ের জন্য স্থানীয়দের জরিপে শুরুতে এগিয়ে ছিলো আ’লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মোঃ ইকবাল হোসেন সরকার।

বুধবার (২ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকরের নির্বাচনী গণসংযোগে হামলা, গুলিবর্ষণ ও ভাংচুরের ঘটনা পর থেকে স্থানীয়দের মাঝে এক ধরনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ফলে জয়ের জন্য নৌকার নিশ্চিত ভরাডুবি হবে দাবি করে স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকর বলেন, নির্বাচনে জয়ের লক্ষে তার নিজ প্রতীক ঘোড়ার দৌড়ে এখন পিছিয়ে সকল প্রার্থীরা।

প্রতীক পাওয়ার শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকর প্রচার প্রচারণায় কিছুটা পিছিয়ে থাকলেও তার উপবে হামলার ঘটনার পরথেকে প্রতিদিন জোরালো ভাবে গনসংযোগ করছেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার সারাদিন ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের কাছে ঘোড়া মার্কায় ভোট চান স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বকরসহ কয়েক’শ মুরব্বি ও স্থানীয় রাজনৈতিকবীদরা। অপরদিকে তেমন কোন প্রচারনা চোখে পরেনি নৌকাসহ অন্যান্য প্রার্থীদের।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ছফু মিয়া সরকার নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারণে ২০২০ সালের ২ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান ছফু মিয়া সরকার মৃত্যুবরণ করেন। এ কারণে গত ৩ সেপ্টম্বর চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়। আগামী ১০ ডিসেম্বর ওই ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে।

ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৩৪ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৪৭ জন এবং নারী ভোটার ৭ হাজার ৩৮৭ জন।

জনগণের ভোটে নৌকা প্রতিকের প্রার্থীর জয় সুনিশ্চিত- জাহাঙ্গীর আলম সরকার

সেলিম সজীব:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, জনগণের ভোটে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন সরকারের  বিজয় সুনিশ্চিত ।  এই মার্কা কারো ব্যক্তিগত মার্কা নয়, এটা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার মার্কা। তাই ১০ ডিসেম্বর নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে নৌকা প্রতিককে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে আহবান জানান এই নেতা।

বৃহস্পতিবার বিকেলে রামচন্দ্রপুরে পথসভায় প্রবীণ এই আওয়ামলীগ নেতা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই নির্বাচনকে বানচালের চেষ্টা করা হচ্ছে। ২ ডিসেম্বর বিকেলে প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ভাড়াটে সন্ত্রাসীরা  আমাদের উপর অতর্কিত হামলা করে এবং ২ রাউন্ড গুলিবর্ষণ করে। আমি তাদেরকে বলতে চাই এসব হামলা  করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার সুযোগ নেই। আমি আইনত ব্যবস্থা নিবো।

রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন সরকার মাহাতিকান্দার ৬ নং ওয়ার্ডের সাহেব নগর এলাকায় উঠোন বৈঠক করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান লতিফ সরকার, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সওদাগর, সহ-সভাপতি বাহাউদ্দিন মেম্বার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকার। এছাড়া আ’লীগ নেতা মোবারক, সাত্তার, ছিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড মেম্বার ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ।

পরে ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার, তেমুরিয়া ও আমিননগরে গণসংযোগ ও পথসভা করেন নৌকা প্রতিকের প্রার্থী। পথসভায় নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন সরকার জানান, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে এ ইউনিয়নকে বাংলাদেশের একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরিতে আমার অংশগ্রহণ থাকবে সিংহভাগ। এই ইউনিয়নবাসীর জন্য অতন্দ্র প্রহরীর মত কাজ করবো।

মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রার্থীর গণসংযোগ ও জাহাঙ্গীর সরকারের বাড়িতে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে উত্তেজনা বিরাজ করছে। বাড়ছে হামলা-সংঘর্ষের ঘটনা।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলের দিকে  ওই ইউনিয়নের চাপিতলা গ্রামে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বাড়ি ও জায়েদ আলী মার্কেট এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী মো: ইকবাল সরকারের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই জায়গায় ৬ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ অভিযোগ করেছেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া।

কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া জানান,  কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ঢাকা থেকে এসে কুমিল্লার  নিজ গ্রামের বাড়ি চাপিতলার  বাড়িতে প্রবেশের পরই প্রায় ৩০ টা মোটরসাইকেল এসে ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর গালিগালাজ  করে তারা জায়েদ আলী মার্কেটের সামনে গিয়ে ৪ রাউন্ড গুলিবর্ষণ করে, যেখানে আমাদের নৌকা প্রতিকের প্রার্থী মো: ইকবাল সরকার গণসংযোগ করছিল। গুলিবর্ষণের পর আমাদের লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় বায়েজিদ নামের এক হামলাকারিকে ধরে পুলিশে সোর্পদ করা হয়।

তিনি আরো বলেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারের নির্দেশে কবির ভূইয়ার  নেতৃত্বে দুই জায়গায় হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা।

এ বিষয়ে বাঙ্গরা থানার ওসি (তদন্ত) অমর চন্দ্র দাস জানান, গুলিবর্ষণ বা হামলার বিষয়ে কোন সত্যতা পাইনি। কেউ গ্রেফতার হয়নি।