Tag Archives: কুমিল্লা জেলা প্রশাসকের পিতার ইন্তেকাল

কুমিল্লা জেলা প্রশাসকের নেতৃত্বে ৩১ সদস্যর প্রতিনিধি দলের ভারত গমন

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ও ভারতের মধ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পর্যায়ে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ভারতে পৌছেছে বাংলাদেশের প্রতিনিধি দল। বৃহস্পতিবার ও শুক্রবার এ দুই দিনের সম্মেলনে বাংলাদেশের চারটি জেলার নেতৃত্বে রয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর।

 

কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরায় আগামী ৫ ও ৬ ফ্রেবুয়ারি বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সম্মেলন (ক্লাস্টার-৫ ও ক্লাস্টার-৬) এ অংশগ্রহণের উদ্দেশ্যে বিকেলে আখাউড়া সীমান্তে ভারতে প্রবেশ করে। ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের প্রতিনিধি দলকে পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ভারতের টিম লিডার হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান।

 

ক্লাস্টার-৫ এ বাংলাদেশের ৪টি জেলার সাথে ভারতের ৩টি জেলার সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জেলাগুলো হলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার। কুমিল্লার জেলাপ্রশাসক মো:আবুল ফজল মীর টিম লিডার হিসেবে নেতৃত্ব দেন।

 

ঢাকা নগরীকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে, তারা দেখাচ্ছেন অনেক উন্নয়ন হয়েছে, বললেন ইশরাক ≣ ভারতে সেক্যুলারিজম রাষ্ট্রের দোষে বিপদাপন্ন ≣ ফিজিতে ঘূর্ণিঝড় সারাইয়ের আঘাতে ২ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশের হয়ে ৪টি জেলার জেলাপ্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ক্যাস্টমস এর কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকগণ মিলে মোট ৩১ জন রয়েছেন।

কুমিল্লা জেলা প্রশাসকের কম্বল পেলো অর্ধশত এতিম শিক্ষার্থী

 

 

স্টাফ রিপোর্টার:

কারো মা নেই কারো বাবা নেই। কারো বাবা মা কেউ নেই। তাদের সবার বয়স ১০/১২ বছর। বাবা মা ছাড়া এই বয়সে কোরান শিখা-নামাজ পড়া সুশৃংখলভাবে মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করার মাঝেই দিন কাটে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শিমড়া গ্রামের হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী তারা। গ্রামের মানুষের সহযোগিতায় পরিচালিত মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থীদের কম্বল দিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুর ফজল মীর। আর এমন শীতে জেলা প্রশাসকের কম্বল পেয়ে আনন্দে উদ্বেলিত হলো শিশু শিক্ষার্থীরা।

 

হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মোর্শেদ জানান, গ্রামের মানুষের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। এ মুহূর্তে শিক্ষার্থীদের শীত বস্ত্র কিনে দেয়ার মত আর্থিক অবস্থা নেই। বিষয়টি জেনে জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের জন্য ৫০ টি কম্বল দিয়েছেন। আমি মাদ্রাসের পরিচালনা পর্ষদেও পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

শিক্ষার্থীদের কম্বল বিতরণ প্রসঙ্গে জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর বলেন,মাননীয় প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে আসা কম্বলগুলো সংশ্লিষ্টদের হাতে পৌছে দিতে পারছি বলে ভালো লাগছে। একজন জেলা প্রশাসক হিসেবে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনেই স্বার্থকতা।

কুমিল্লা জেলা প্রশাসকের প্রশংসনীয় উদ্যোগ, শিক্ষার্থীদের কষ্ট দূর করতে তাৎক্ষনিক স্কুল উদ্বোধন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার হোমনা উপজেলার প্রত্যন্ত এলাকা ভাষানিয়া ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে কোন স্কুল নেই ,ফলে ছাত্র ছাত্রীদের কষ্ট করে অনেক দূর অতিক্রম করে স্কুল যেতে হয়।

এই খবরটি সংবাদ মাধ্যমে পাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (তাতুয়াকান্দি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়) উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

হোমনা উপজেলা প্রশাসন এটি বাস্তবায়ন করেন।

বুধবার (৬ মার্চ) জেলা প্রশাসক আবু ফজল মীর হোমনা গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এরপর স্কুলটি উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী।

কুমিল্লা জেলা প্রশাসকের পিতার ইন্তেকাল, কুমিল্লা জেলা প্রশাসনের শোক প্রকাশ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর এর পিতা মো: সুরুজ মীর (৭২)ঢাকাস্থ নিউরো সাইন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

বুধবার (২৯ আগষ্ট) দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেন।  তাঁর মৃত্যুতে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান শোক বার্তা প্রকাশ করেন।