,

চান্দিনায় ২ হাজার ইয়াবা সহ বাসযাত্রী আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 9, 2018
news-image

 

শরীফুল ইসলাম ,চান্দিনা :

কুমিল্লার চান্দিনায় ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ আলমগীর হোসেন (৩৫) নামে এক যাত্রী মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (৮ অক্টোবর) দুপুর পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন ছয়ঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদক পাচারকারী আলমগীর হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান এর ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) জীবন কৃষ্ণ হাজারী জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১৯৫৪) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।