,

বিএনপির বক্তব্য গোটা জাতির কাছে হাস্যকর -এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2019
news-image

শাহ ইমরানঃ
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেন, গণতন্ত্রের কথা বিএনপি বলে, এটা গোটা জাতির মানুষের কাছে হাস্যকর। বিএনপি কি বলেছে তা গোটা জাতির জন্য গুরুত্বপূর্ন নয়। সময়ের ব্যবধানে আজকে মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশে জাতির জনককে হত্যা করার পেছনে সু-নির্দিষ্ট পরিকল্পনা ছিলো। তা ছিল বাঙ্গালী জাতির আশা আকাঙ্খা ধ্বংস করা। বিএনপির বক্তব্য গোটা জাতির বক্তব্য নয়।

শনিবার (১২ জানুয়ারী) দুপুরে লাকসাম উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক নাগরিক সংবর্ধনায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী মো: তাজুল ইসলাম আরো বলেছেন, এদেশের অসংখ্য হত্যাকান্ডের সাথে বিএনপি জড়িত। বিএনপির ক্ষমতাসীন সময়ে মানুষ নিমর্ম নিষ্ঠুর অভিজ্ঞতা অর্জন করেছে। মনে রাখতে হবে বিএনপি প্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমান সামরিক পোষাক পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুস ভূইয়া , পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আ’লীগের সভাপতি তাবারুক উল্লাহ কায়েস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলী প্রমুখ ।