Tag Archives: কুমিল্লা জেলা প্রশাসন

গোমতীর মাটি খেকো ভূমি দস্যুদের শিকড় উপড়ে ফেলবে কুমিল্লা জেলা প্রশাসন

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লার গোমতী নদী রক্ষার শেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সদরের আমতলী এলাকায় গোমতীতে  ট্রাক্টরের সাহায্যে মাটি কাটার সময়  একটি ট্রাক জব্দ করা হয়।  এ সময় ট্রাক্টরটির মালিক মো: শাহজাহান পালিয়ে যায়।  জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এইচ,এম ফখরুল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এছাড়া গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মোঃ মাহমুদুল হাসান রাসেল  ০১টি গাড়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে  আনসার বাহিনী ও জেলা পুলিশ উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাইদ জানান, এই অভিযানে আমরা গোমতীর মাটি খেকো ভূমি দস্যুদের শিকড় উপড়ে ফেলতে চাই। নবাগত জেলা প্রশাসকের এই অঙ্গীকার বাস্তবায়নে কর্মকর্তাবৃন্দ প্রতিশ্রুতিবদ্ধ।এখন থেকে জব্দকৃত সকল যানবাহন রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা হবে।

কুমিল্লা টাউনহলের সামনের লোহার গ্রীলে প্লাষ্টিক বোতলে ঝুলন্ত বাগান

সেলিম সজীব:
কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র ঐতিহাসিক টাউনহলের সামনের লোহার গ্রীলে জেলা প্রশাসনের উদ্যোগে (গ্রিন শেডস)প্লাষ্টিক বোতলে ঝুলন্ত বাগান করা হয়েছে। এ সময় নতুন প্রজন্মের সন্তানদের নিয়ে প্রায় ৫ শত ফুলের ও পাতাবাহার গাছ লাগানো হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান, আপনাদের সবার প্রিয় প্রাঙ্গন টাউন হলের সামনের সুন্দর নগরী আপনাদের অধিকার। আশাকরি উদ্যোগটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমরা টাউনহলের সামনের লোহার গ্রীলে প্রায় ৫ শতাধিক গাছ রোপন করেছি।
ভিবিডি-কুমিল্লা জেলা ও গার্ডেনার্স লাভারস বাংলাদেশ এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে।

নগরীর কান্দিরপাড়ে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

শাহ ইমরানঃ

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে নগরীর লিবার্টি মোড় থেকে টাউন হল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।

এ সময় কান্দিরপাড়ে রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ১০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ বিকালে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন জেলা আনসার ও জেলা পুলিশ বিভাগের সদস্যরা।

কুমিল্লা নগরীর টমছমব্রিজ ও কান্দিরখালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর টমছমব্রিজ ও কান্দিরখালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ  করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীরের  নির্দেশনা ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নগরীর বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করণে  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ ও মাজহারুল ইসলামের নেতৃত্বে নগরীর টমছমব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে কান্দিরখালের উপর অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন ব্যবসায়ীর দোকান উচ্ছেদ করা হয় । মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও জেলা পুলিশ বিভাগের সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাঈদ জানান, জনস্বার্থে সকল ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লা শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারিদের অর্থদন্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীরের নির্দেশনা ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা নগরীর বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করণে প্রতিদিনের ন্যায় আজ রবিবার তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের টমছমব্রিজ, চকবাজার, রাজগঞ্জ ও কান্দিরপাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন ব্যবসায়ীকে ৭ হাজার ৮ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় ৭টি মামলা দায়ের করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ, নির্বাহী  ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও জেলাপুলিশ বিভাগের সদস্যরা।

মো: আবু সাঈদ জানান, জনস্বার্থে সকল ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ৮১১টি মোবাইল কোর্ট:সাড়ে ৯ লাখ মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার:

করোনা সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে বিগত এক মাসে জেলা প্রশাসন জেলাজুড়ে ৮১১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে । এ সময় ৪ হাজার ৮৫৭টি মামলায় মোট ১৩ লক্ষ ১০ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে কুমিল্লার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুল ফজল মীরের  তত্ত্বাবধানে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় বিগত এক মাসে সমগ্র কুমিল্লা জেলা ও উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মাস্ক পরিধান নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।  এছাড়া গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিরতণ করা হয়। এখন পর্যন্ত বিনামূল্যে বিতরণকৃত মাস্কের সংখ্যা ৯ লক্ষ ৬৫ হাজারটি। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাঈদ জানান।

কুমিল্লায় এক বছরে জেলা প্রশাসনের প্রায় আড়াই হাজার অভিযান:২ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আয়

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা প্রশাসন বিগত ২০২০ সালে মোবাইল কোর্ট পরিচালনা করে  ২ কোটি ১৪ লাখ ৭ হাজার ৭৭০ টাকা রাজস্ব আয় করেছেন। এ সময় ২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৭ হাজার ৬৮টি মামলায় ৮ হাজার ২৯৪ জনকে আসামি করে অর্থদন্ড প্রদান করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত প্রমাপ অনুযায়ী কুমিল্লা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুল ফজল মীরের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, মাদক চোরাচালান রোধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে সমগ্র কুমিল্লা জেলা ও উপজেলায় ৫২ জন বিজ্ঞ নির্বাহী  ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।

কুমিল্লা নগরীর হিউম্যান ডায়াগনষ্টিক  এন্ড হসপিটালে নানা অনিয়ম: ১ লক্ষ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রেইসকোর্সে  অবস্থিত হিউম্যান ডায়াগনষ্টিক  এন্ড হাসপাতালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় নির্ধারিত বেড থেকে বেশি বেড পাওয়ায় এবং ওপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন থাকায় ও বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখায় হিউম্যান হসপিটাল মালিক পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মোঃ মাজহারুল ইসলাম । এ সময় সহযোগিতা করেন কুমিল্লা সিভিল সার্জন অফিয়াল টিম।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,হাসপাতালগুলোতে ভাল মানের সেবা দেওয়ার জন্য এবং গুণগত মান সঠিক রাখার জন্য কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

কুমিল্লা নগরীর একাধিক স্থানের ফুটপাত দখলমুক্ত করলো জেলা প্রশাসন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীজুড়ে ফুটপাত অপসারণে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত তাদের অভিযান অব্যাহত রেখেছে। এক কথায় বলা যায় কঠোর অবস্থানে রয়েছেন জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর টমছম ব্রীজ, রাণীর বাজার, স্টেশন রোড, চকবাজার এলাকায় বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল মুক্ত করতে জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল মুক্ত করা হয়।

এ সময় ৮টি মামলা দায়ের করা হয়। বিভিন্ন ফুটপাত অবৈধ দখলদার ব্যবসায়িদের সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো আবু সাঈদ।

গোমতী নদী রক্ষায় কঠোর অবস্থানে কুমিল্লা জেলা প্রশাসন

 

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এর নির্দেশনায় মঙ্গলবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।

কুমিল্লার সদর উপজেলার টিক্কারচর ব্রীজ এর নিচ হতে মাটি তোলার কারনে এবং পানি উন্নয়ন বোর্ডের মিটার টি রক্ষার জন্য পাঁচথুবী ইউনিয়ন এর শালধর গোমতী নদীর বালি ও মাটি তোলার কারনে একটি ড্রেজার মেশিন ও একটি মাটি তোলার নৌকা ধ্বংস করা হয় এবং  চরের বসানো প্লাস্টিকের পাইপ নিষ্ক্রিয় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এ কে এম ফয়সাল ও  জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মডেল থানার ওসি আনোয়ারুল হক।   সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা ফায়ার সার্ভিস টিম ও কুমিল্লা মডেল থানার পুলিশ টিম।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, গোমতী নদীর বাধ রক্ষা এবং মাটি তোলার জন্য নদী হারাছে তার গতি পথ। এই গোমতী নদী রক্ষার জন্য কাউকে কোন ছাড় দেওয়া হবে না। পরর্বতীতে আরো কঠোর ব্যবস্থা  গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।