Tag Archives: কুমিল্লা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ অনুশীলন

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল অংশ নেয়। সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত একজন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মাদক ও সিগারেটের বাজারমূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা বলে জানা গেছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ থেকে ১৯ জুলাই পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার ও আমানগন্ডা সীমান্তে দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকা থেকে এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি বিশেষ টহল দল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কোনো প্রকার মালিকানাবিহীন অবস্থায় পড়ে থাকা ২০২ কেজি গাঁজা, ১,৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কাফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০টি স্কিন সাইন ক্রিম এবং ২০,৭৭৬ পিস ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পণ্যগুলো যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি সামগ্রী জব্দ করেছে। অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৪১ লক্ষ ৭হাজার টাকা।

শুক্রবার (০১ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর কটকবাজার পোষ্ট এবং বিবির বাজার বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০৮৩/০৯ এস-এর নিকটবর্তী সুইচ গেইট এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চাঁনপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে বিভিন্ন চোরাচালানি সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬০ বোতল মদ, ১৩৯ বোতল ফেন্সিডিল, ১১৪ বোতল বিয়ার, ১৯৮ পিস ভারতীয় শাড়ি, ৭৮টি থ্রি-পিস, ৮২,৬০০ পিস কিং কোবরা বাজি, ৫০ প্যাকেট বিস্কুট, ৬৫৪টি স্কিন ক্রিম, ১,৭০০ পাতা শ্যাম্পু এবং ১,৭৮০টি মেহেদী।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির দৃঢ় প্রতিশ্রুতি ও তৎপরতার প্রমাণ।

কুমিল্লা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ অনুশীলন

 

অনলাইন ডেস্কঃ
সীমান্তে চোরাচালান ও অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পরিচালিত দুই দিনব্যাপী এ অনুশীলনের নামকরণ করা হয়েছে ‘ময়নামতি মৈত্রী’।

২৭ ফেব্রুয়ারি (বুধবার) শুরু হওয়া যৌথ অনুশীলন শেষ হয় ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়নের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে এ যৌথ অনুশীলনের আয়োজন করা হয়।

সীমান্তরক্ষী দুই বাহিনীর মধ্যে যৌথ আভিযানিক দক্ষতা আরও কার্যকর করার লক্ষ্যে অনুষ্ঠিত ‘ময়নামতি মৈত্রী’ উভয় দেশের মধ্যে পারস্পারিক বোঝাপড়াসহ সীমান্তরক্ষী দুই বাহিনীর সৌহার্দ্যপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন ১০ বিজিবি-কুমিল্লার অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী।

তিনি বলেন, ‘ময়নামতি মৈত্রী’ নামকরণে অনুষ্ঠিত যৌথ অনুশীলন কুমিল্লার বিবির বাজার সীমান্ত ঘিরে প্রধান ৫টি কার্যক্রমের উপর পরিকল্পিত হয়েছে। এগুলো হচ্ছে- দুই সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা সমন্বিত অভিযান পরিচালনা, সীমান্তে স্পর্শকাতর পয়েন্টগুলোতে চোরাচালান বন্ধে যৌথ অভিযান পরিচালনা, কুমিল্লা সীমান্তে গোমতী নদীর উপর দিয়ে বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোরাচালান প্রতিরোধ, দুই সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা যৌথ টহল পরিচালনা এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় মীমাংসা করা।

বিজিবি সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী “ময়নামতি মৈত্রী” অনুশীলনে দুই বাহিনীর ব্যাটালিয়ন অধিনায়ক ও স্টাফ অফিসার ছাড়াও অনুশীলনে প্রতিদিন ৩০ জন করে ৬০ বিজিবি সদস্য এবং ৬০ জন বিএসএফ সদস্যর উপস্থিত ছিলেন।

প্রথম দিনে যৌথ আইসিপি ডিউটি, নদী পথে যৌথ টহল এবং পতাকা বৈঠক বিষয়ে এবং দ্বিতীয় দিনে সীমান্তে স্পর্শকাতর পয়েন্টগুলোতে চোরাচালান বন্ধে যৌথ অভিযান পরিচালনা করা ও দুই সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা যৌথ টহল পরিচালনা বিষয়ে অনুশীলন পরিচালনা করা হয়।

গোমতী নদীর নিকটবর্তী বিবির বাজার আইসিপি অর্থাৎ বিবির বাজার সীমান্তে স্বাভাবিক এবং সাধারণ সমস্যাদির উপর নজর রেখে অনুশীলনের রূপরেখা সম্প্রসারণ করা হয়।

১০ বিজিবি-কুমিল্লার অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানান, বিজিবি-বিএসএফের এ অনুশীলনের সকল প্রকার আভিযানিক কার্যক্রম বিবির বাজার আইসিপির নিকটবর্তী স্থানে পরিচালিত হয়েছে এবং বাস্তবতার নিরীখে ও সীমান্ত এলাকায় প্রকৃত ঘটনা সমূহের উপর ভিত্তি করে যথার্থ দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে। যা যৌথ পরিবেশে উভয় দেশের মধ্যে পারস্পারিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালনে সহায়ক হবে।