Tag Archives: কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ কাজী আবু হুরায়রা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে এসআই আব্দুল জব্বার ও এসআই নূরে আলমের নেতৃত্বে কুমিল্লা-বাগড়া সড়কের লড়িবাগ রাস্তার মাথা পাঁচোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃত যুবক ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি মধ্যপাড়ার মৃত: আব্দুস সোবহানের ছেলে। তার ভাষ্যমতে জানা যায়, আশাবাড়ির সোহাগ নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়ে পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কুমিল্লা শহরে যাচ্ছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

বুড়িচংয়ে চাচার অপমান সইতে না পেরে তরুণীর আত্মহ’ত্যা

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় চাচার অপমান সইতে না পেরে নাছরিন আক্তার রুপা (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহ’ত্যা করেছে বলেছে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নি’হত রুপা রাজাপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। সে শংকুচাইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

নি’হত রুপার বাবা জানান, পিতৃসম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই সৈয়দ আলীর দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। তাদের এ বিরোধের জেরে সমাধানের লক্ষ্যে গ্রাম্য সালিশ বসে। সেখানে মেয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে অপমানমূলক কথাবার্তা তুলে চাচা সৈয়দ আলী। গত বুধবার সকালে রুপার বাবা আব্দুল মালেক তার কর্মস্থলে চলে যাওয়ার পর বাড়িতে স্ত্রী, ছেলে-মেয়ের সাথে সৈয়দ আলীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চাচা সৈয়দ আলীসহ স্ত্রী, মেয়ে রুপাকে বেশ্যা বলে গালি দেয় এবং অপমানমূলক কথাবার্তা বলে। এ মানসিক আঘাত সইতে না পেরে ওই দিন বিকেল ৩টার সময় পরিবারের অজান্তে আব্দুল মালেকের পূর্ব ভিটার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তীরের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করে। পরে তার মা-ভাই ও স্থানীয়রা দরজা ভেঙে রুপাকে ঝু’লন্ত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমানের নির্দেশনায় এসআই আব্দুল জব্বার কলেজ ছাত্রীর ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাস্থলে গিয়ে নি’হত রুপার চাচা ও তার পরিবারকে পাওয়া যায়নি বলে পুলিশ জানান। বাড়িতে এসে মেয়ের লা’শ দেখে বাবা আব্দুল মালেক অসুস্থ হয়ে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় সরেজমিনে গিয়ে সৈয়দ আলীর পরিবারের কাউকে পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার ও গ্রামের জলিল সর্দার প্রতিনিধিকে জানান, আত্মহ’ত্যার বিষয়টি শুনেছি। তবে মৃ’ত্যুর সঠিক কারণ জানতে পারিনি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানাতে একটি অপমৃ’ত্যুর মামলা হয়েছে। তবে আত্মহ’ত্যা কি কারণে করেছে তা সঠিক কারণ জানা যায়নি।

দায়িত্বে অবহেলার অভিযোগে বাঙ্গরা বাজার থানার এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তারা হলেন, বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান ও কনস্টেবল মামুন হোসেন।

ওসি জানান, কয়েকদিন আগে ভুক্তভোগী এক নারী ঘরে প্রবেশ করে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ নিয়ে থানায় আসেন। বিষয়টি কম্পিউটার অপারেটর মামুন জানানো হলে তিনি সঠিকভাবে অভিযোগ না লিখে চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দেন। পরে ওই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের ওপর।

তার সঙ্গে এএসআই আতাউর রহমানও তদন্তে যান। তারা সঠিকভাবে তদন্ত না করে ভুক্তভোগী নারী ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করেন। এ অভিযোগ তুলে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। বিচার না পেলে তিনি আত্মহত্যার হুঁশিয়ারি দেন। পরে তাদের অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন। সে অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় ই’য়াবা পাচারকালে ২ নারী মা’দক কারবারিসহ আ’টক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ই’য়াবা পাচারকালে ২ নারী মা’দক কারবারিসহ ৩ জনকে আ’টক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সদরের দৌলতপুর এলাকা থেকে ৩ হাজার ৭৫২ পিস ই’য়াবাসহ তাদেরকে আ’টক করা হয়।

আ’টককৃতরা হলেন, কুমিল্লা সদরের নন্দিরবাজার (মধ্যম মাঝিগাছা) গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের মৃত হানিফের মেয়ে শিমুল আক্তার (৪০) ও একই জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের জাফর আহমদের মেয়ে ছকিনা আক্তার ওরফে ফারজানা (৩০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ই’য়াবাসহ বিভিন্ন ধরনের মা’দকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ বৃদ্ধ আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আব্দুল জলিল (৬১) নামে এক বৃদ্ধকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কমলাপুর উত্তরপাড়া এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

আটককৃত বৃদ্ধ সদর দক্ষিণের ধনপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজিতে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ইপিজেড এলাকায় ভুয়া সনদসহ বিভিন্ন কাগজপত্র তৈরী চক্রের মূল হোতা আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ইপিজেড এলাকা থেকে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলামকে (৩৪) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২২ সেপ্টেম্বর বিকালে সদর দক্ষিণ উপজেলার ইপিজেড এলাকার একটি স্টুডিও দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কী-বোর্ড, ১টি মাউস, বিভিন্ন ভূয়া সনদ, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের নথি-পত্রাদি উদ্ধার করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার দেবিদ্বারের ছোটনা (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্টুডিওর মধ্যে ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরীর নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। এছাড়াও এসব ভুয়া সনদ তৈরীর জন্য সে লোকজনের নিকট থেকে মোটা অংকের অবৈধ অর্থ গ্রহণ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কুমিল্লার আলেখারচর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ যুুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ রবিউল আওয়াল (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আলেখারচর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর (বাগানবাড়ি) গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটসাইকেলে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতঘড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রামের নালঘর (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ কাদের মিয়ার ছেলে মোঃ সাইফুল (২৬) এবং সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ হাবিব (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার শিবের বাজার থেকে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার শিবের বাজার থেকে ৭৫ হাজার টাকার মূল্যের গাঁজাসহ মোঃ খলিলুর রহমান ওরফে খলিল (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটায় বসন্তপুর এলাকার জনৈক শাহজাহানের বাড়ির সামনে ২টি বাজারের ব্যাগ হাতে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এসময় হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মতিনগর এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে। সে এলাকার জনৈক শফিকের বাড়ির ভাড়াটিয়া।

জিজ্ঞাসাবাদে সে জানায়, উক্ত গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক লাভে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে আটককৃতর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

মুরাদনগরে ২৬ হাজার জাল নোটসহ যুবক আটক

 

মুরাদনগর সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগরে ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে এক যুবককে জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দারোরা বাজার থেকে তাকে আটক করে।

আটককৃত মেহেদী হাসান কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দারোরা বাজারে সালাউদ্দিন বেডিং নামে বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসে মেহেদী হাসান। দোকানদারকে মেহেদীর টাকা জাল নোট সন্দেহ হলে স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে আটক করে এবং তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা উদ্ধার করে। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেহেদীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।