Tag Archives: কুমিল্লা

কুমিল্লায় তেল প‌রিমা‌পে কারচুপি করায় ২ ফি‌লিং স্টেশনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বিভিন্ন এলাকায় তেল প‌রিমা‌পে কারচুপি করায় দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা বিএস‌টিআই অ‌ফি‌সের সহায়তায় রবিবার (৭ আগষ্ট) দুপুরে পদুয়ার বাজার, আ‌লেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম।

তিনি জানান, অ‌ভিযা‌নে উক্ত এলাকার ১২টি ফি‌লিং স্টেশ‌নের ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌পে জ্বালা‌নি সরবরাহ করা হ‌চ্ছে কিনা যাচাই করা হয়। এ সময় পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশনকে (প্রা.) ১ লক্ষ টাকা এবং কালাকচুয়‌া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশন লি. কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আজ মোট ১২‌টি ফি‌লিং স্টেশ‌নের ৩০‌টি প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। বেলা ১১টা থে‌কে দুপুর আড়াইটা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলামের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে প‌রিমাপক ইন্সট্রু‌মেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে সোহেল আহমেদ (৩৩) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক নারী দালালকেও আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে বুড়িচং বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

এ সময় সেফা মেডিকেল হল থেকে ভুয়া চিকিৎসক সোহেল আহমেদকে (৩৩) আটক করে ৭ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর পপুলার মেডিকেল হল থেকে শিউলি আক্তার (২৬) নামে এক দালালকে আটক করে ৭ দিনের জেল দেওয়া হয়।

তিতাসে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

বুধবার দুপুরে উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে ওইসব জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।

এসময় অবৈধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ২ জন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দ জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির মিজানুর রহমান ও তিতাস থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে বাজারের পাশেই জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ কখনও শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে না: শিক্ষামন্ত্রী

 

চান্দিনা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘বাংলাদেশ কখনও শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে না। বিশ্বে বিভিন্ন প্রকার দুর্যোগ আসতে পারে। দূরদর্শীনি নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত দিকনির্দেশায় আমরা মিতব্যয়ী হওয়ার চেষ্টা করছি। তাতেই লুটের রাজনীতিতে বিশ্বাসীরা মাথাচারা দিয়ে উঠেছে।’

রবিবার (৩১ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দক্ষ জনশক্তি গঠনে শিক্ষামন্ত্রী আরও বলেন, পড়ালেখা হতে হবে আনন্দময়। শিক্ষায় যাতাকলে যেন শিক্ষার্থীরা জর্জড়িত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুশিক্ষিত হওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ডা. ফিরোজা বেগমকে রোল মডেল হিসেবে নিয়ে এগিয়ে যেতে হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, বিদ্যালয় প্রতিষ্ঠাতার মেয়ে ডা. জাবিন জলিল, ভাগিনা অধ্যাপক ডা. মাসুম সিরাজ, ডা. নওশীন সিরাজ।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিলাল দেবনাথ, অভিভাবক সদস্য কাজী তৌহিদুল আলম মঈন, শিক্ষার্থী নূসরাত জাহান আনিকা।

এশিয়া মহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সৈয়দা ফিরোজা বেগম নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ১৯৭০ সালে চান্দিনা উপজেলা সদরে ‘চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। তাঁর জীবদ্দশায় বেশ ভাল ভাবেই চলছিল শিক্ষার মান। ২০০০ সালে তাঁর মৃত্যুর পর থেকে ক্রমশই হ্রাস পেতে থাকে ওই বিদ্যালয়টির অবস্থান। স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক ড. প্রাণ গোপাল দত্ত এমপি চলতি বছরে ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে পাল্টে যেতে থাকে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় মাধ্যমিক বিদ্যালয়টি আজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিণত হয়েছে।

পায়রা, বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়টির কলেজ শাখা উদ্বোধনের পর ডা. সৈয়দা ফিরোজা বেগম ও বিদ্যালয়টির উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণী করা হয়। এছাড়া ফুলেল শুভেচ্ছা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) উম্মে হাবিবা মজুমদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি) সার্কেল) ফয়েজ ইকবাল, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সাবেক মেয়র মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক লিটন সরকার, কৃষকলীগ নেতা শাহ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

 

বুড়িচংয়ে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীর উপর নির্যাতন

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন চালাচ্ছে স্বামী জামসেদ আলম।

এ বিষয়ে বুড়িচং থানাতে স্ত্রী ফারজানা আক্তার স্বামী জামসেদ আলমের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মরহুম বাচ্চু মিয়ার মেয়ে ফারজানা আক্তারের সাথে ৭ বছর পূর্বে একই ইউনিয়নের বাকশীমূল গ্রামের ফজল আলীর ছেলে জামসেদ আলমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিবাহের সময় মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে উপহার স্বরুপ নগদ টাকা, আসবাবপত্র প্রদান করে মা ও আত্মীয় স্বজনরা। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানও জন্মগ্রহণ করে। বিবাহের পরে ফারজানা জানতে পারে তার স্বামী জামসেদ আলম প্রতিবেশী এক প্রবাসী স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত।এছাড়া মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে।পরকীয়ার ও মাদক ব্যবসায় কারণে কারাগারেও যেতে হয়েছে স্বামীর।তবুও সে পরিবর্তন হয়নি। কন্যা সন্তার জন্ম গ্রহণ করার পর থেকেই জামসেদ আলম যৌতুকের দাবীতে অন্যায় অত্যাচার জোর জুলুমসহ মারধর ও ভয়ভীতি হুমকি ধমকি প্রদর্শন করছে। একটি সিএনজি কিনার জন্য স্ত্রীকে চাপসৃষ্টি করলে বাপের বাড়ি থেকে ১ লক্ষ টাকা এনে দেয়। তবুও নির্যাতন থেমে যায়নি স্বামীর, গত ১০ জুলাই তারিখে স্বামী,শশুড়-শাশুড়ি মিলে বসতঘরে তালা দিয়ে ফারজানাকে এলোপাথারী লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা করে ঘরে থেকে বের করে দেয়। দুইদিন আগে স্বামীর বাড়িতে গিয়ে দেখে স্বামীর ঘর তালা এবং সবাই পলাতক। তখন জানতে পারে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করার জন্য ঘরে প্রবেশ করলে স্থানীয়রা দেখে দু’জনকে আটক করে বুড়িচং থানার পুলিশের হাতে সোপর্দ করে দেয়। সে ভয়ে সবাই পলাতক রয়েছে। দীর্ঘদিন ধরে কন্যা শিশুকে কোলে নিয়ে সমাজের সাহেব-সর্দারের কাছে ঘুরছেন বিচারের জন্য।

স্ত্রী ফারজানা জানান, আমার স্বামী জামসেদ আলম প্রতিবেশী প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারের সাথে পরকীয়া লিপ্ত এবং কয়েকবার স্থানীয়দের কাছে ধরা খাইছে।এর আগে আমার স্বামীর পরকীয়ার কারণে আরো একটি সংসার ভেঙেছে। আমি সাহেব-সর্দার, চেয়ারম্যান ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় মেম্বার রাকিবুল ইসলাম বলেন, জামসেদ আলমের বিভিন্ন অপরাধের জেরে কয়েকবার মেল-দরবার করেছি, তবুও সে ভালো হয় নাই।

বাকশীমূল ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, এই ছেলের বিভিন্ন অপরাধের কারণে মেল-দরবার করা হয়েছে। কিছুদিন আগেও আরেকটি ঝামেলা করে তার এলাকাতে।থানার পুলিশ অবগত আছে।

চৌদ্দগ্রামে দুই শতক জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা: আহত নারীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বসতবাড়ির দুই শতক জায়গা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত কুলসুম বেগম (৬৫) মারা গেছেন।

রোববার (৩১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত কুলসুমা বেগম চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর গ্রামের পশ্চিম পাড়া মজুমদার বাড়ির মৃত আবদুল খালেকের স্ত্রী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলসুম বেগমের সঙ্গে তার ভাশুর ধন মিয়া ও দেবর আরছ মিয়ার বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শনিবার (৩০ জুলাই) সকাল সাতটার দিকে ধন মিয়া, আরছ মিয়া, ধন মিয়ার ছেলে শাহিন ও সাইফুল পরিকল্পিতভাবে কুলসুমা ও তার মেয়ে নাজমা আক্তারকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এ সময় তাদের আত্ম-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেন। পরে রোববার সকাল দশটার দিকে গুরুতর আহত কুলসুমা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত কুলসুম বেগমের বড় জামাতা মো. ভুট্টু বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার শাশুড়িকে প্রায়ই তার ভাশুর দেবররা মারধর করতেন। কিছুদিন আগেও আমার শাশুড়িকে উনার ভাশুর ধন মিয়া ও আরছ মিয়া একই বিরোধের জেরে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে আমরা একাধিকবার শালিস ডাকলেও তারা কাউকে পাত্তা না দেওয়ায় বৈঠক হয়নি।’

কুলসুম বেগমের ছেলে মো. সোহেল বলেন, ‘আমার জেঠা ধন মিয়া স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাড়ির জন্য জায়গা ক্রয় করেন। কিন্তু আরছ মিয়া ও ধন মিয়া আমাদের কাছে জায়গা পাবেন বলে বিরোধ সৃষ্টি করেন। মাত্র দুই শতক জায়গা নিজেদের দাবি করে তারা আমার মাকে বিভিন্ন সময় মারধর করত। তারা প্রভাবশালী হওয়ায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাত্তা না দেওয়ায় কেউ বিচার করতে আসতে চায় না।’

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেয়ার জন্য তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলে তারা কল কেটে দেওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুলসুম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে’।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৩০ জুলাই বিকালে সদর দক্ষিণের গোপিনাথপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ইলিয়াস কাঞ্চন@তারেককে (১৯) আটক করা হয়। সে কুমিল্লার দুতিয়া দিঘীর পাড় গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে ৩১ জুলাই রাতে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মোসাঃ হামিদা আক্তার লিজাকে (২৫) আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলার আলমপুর গ্রামের মোঃ আছদ্দার আলীর মেয়ে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।এ বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় ইলেকট্রনিকস পণ্য বেশি দামে বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করেছে। এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা হাতিয়ে নিচ্ছেন।

এ অপরাধে কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা নগরীর নিউমার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুটি রিচার্জেবল ইলেকট্রনিকস পণ্যের গায়ের মূল্য মুছে স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, লোডশেডিয়ের খবরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা হাতিয়ে নিচ্ছেন। এমন খবরে সকাল থেকে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিচার্জেবল বাল্বের গায়ের মূল্য মুছে বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রি করার দায়ে ভাই ভাই ইলেকট্রনিকস অ্যান্ড সার্ভিস সেন্টারকে ১০ হাজার, অযৌক্তিক মূল্যে টেবিল ল্যাম্প বিক্রির প্রস্তাব করায় এশিয়া ওয়াচ অ্যান্ড ইলেকট্রিককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়। এছাড়া অনুমোদনহীন বিদেশি গুঁড়া দুধ বিক্রির দায়ে হাজী খোকন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কুমিল্লা নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, নিউমার্কেট মালিক সমিতি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের নানকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-চৌদ্দগ্রামের ধোপাখিলার আবদুল মোতালেব, খাগড়াছড়ির কলাবাগানের কবির, সুদীপ, নুসরাত, ফাতেমা ও নিপা। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী যাত্রীবাহী শান্তি পরিবহনের বাস মহাসড়কের নানকরা নামক স্থানে এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস শান্তি পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে শান্তি পরিবহনের সামনে ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মনজুরুল হক আখন্দ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন আরও ১৩ গৃহহীন পরিবার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ে ঘর পেলেন আরও ১৩ গৃহহীন পরিবার। এ নিয়ে ১৩ গৃহহীন পরিবার। এ নিয়ে চান্দিনায় স্থায়ী ঠিকানা পেলেন ৪৫ পরিবার।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গৃহহীন পরিবারের মাঝে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কার্যক্রমের অংশ হিসেবে চান্দিনায় ১৩টি গৃহহীন পরিবার খুঁজে পেলেন আপন ঠিকানা।

চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহপ্রদান পরিবারের মাঝে গৃহপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।