Tag Archives: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

চান্দিনায় ১১ লক্ষাধিক টাকা ব্যায়ে ২টি উন্নয়ন কাজের উদ্বোধন

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় গল্লাই ইউনিয়নে ১১ লক্ষাধিক টাকা ব্যয়ে দুই প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল থেকে দিনব্যাপী ওই ইউনিয়নের কংগাই গ্রামে ২টি সংস্কার কাজ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

দুপুর ১টায় ৭ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে কংগাই রুহুল আমিন মেম্বারের ডীপ মেশিন হতে সীমার খালের সুইচ গেইট পর্যন্ত কাঁচা রাস্তা এবং বিকাল ৪টায় সাড়ে ৮ মে.টন চালের বিপরীতে কংগাই উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পুকুরে রিটার্নিং দেয়াল ও মাঠ ভরাট কাজের উদ্বোধন করেন তিনি। এসময় দোয়া ও মোনাজাত শেষে কংগাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে কর্মী সমাবেশে গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভ‚ইয়া, গল্লাই ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আকামত আলী, সহ-সভাপতি সালাম সরকার, সাবেক ওয়ার্ড সভাপতি তৈয়ব আলী প্রধান, সাবেক ইউপি সদস্যর গৌরাঙ্গ দাস, আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো.সফিকুল ইসলাম, আবদুল জব্বার মাস্টার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এতবার পুর ইউপি চেয়ারম্যান মো.ইউসুফ, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুস ছালাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.নজরুল ইসলাম সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন সোহাগ, যুবলীগ নেতা মো.করিম সোহেল প্রমুখ।

বাংলাদেশ কখনও শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে না: শিক্ষামন্ত্রী

 

চান্দিনা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘বাংলাদেশ কখনও শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে না। বিশ্বে বিভিন্ন প্রকার দুর্যোগ আসতে পারে। দূরদর্শীনি নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত দিকনির্দেশায় আমরা মিতব্যয়ী হওয়ার চেষ্টা করছি। তাতেই লুটের রাজনীতিতে বিশ্বাসীরা মাথাচারা দিয়ে উঠেছে।’

রবিবার (৩১ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দক্ষ জনশক্তি গঠনে শিক্ষামন্ত্রী আরও বলেন, পড়ালেখা হতে হবে আনন্দময়। শিক্ষায় যাতাকলে যেন শিক্ষার্থীরা জর্জড়িত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুশিক্ষিত হওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ডা. ফিরোজা বেগমকে রোল মডেল হিসেবে নিয়ে এগিয়ে যেতে হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, বিদ্যালয় প্রতিষ্ঠাতার মেয়ে ডা. জাবিন জলিল, ভাগিনা অধ্যাপক ডা. মাসুম সিরাজ, ডা. নওশীন সিরাজ।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিলাল দেবনাথ, অভিভাবক সদস্য কাজী তৌহিদুল আলম মঈন, শিক্ষার্থী নূসরাত জাহান আনিকা।

এশিয়া মহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সৈয়দা ফিরোজা বেগম নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ১৯৭০ সালে চান্দিনা উপজেলা সদরে ‘চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। তাঁর জীবদ্দশায় বেশ ভাল ভাবেই চলছিল শিক্ষার মান। ২০০০ সালে তাঁর মৃত্যুর পর থেকে ক্রমশই হ্রাস পেতে থাকে ওই বিদ্যালয়টির অবস্থান। স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক ড. প্রাণ গোপাল দত্ত এমপি চলতি বছরে ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে পাল্টে যেতে থাকে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় মাধ্যমিক বিদ্যালয়টি আজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিণত হয়েছে।

পায়রা, বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়টির কলেজ শাখা উদ্বোধনের পর ডা. সৈয়দা ফিরোজা বেগম ও বিদ্যালয়টির উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণী করা হয়। এছাড়া ফুলেল শুভেচ্ছা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) উম্মে হাবিবা মজুমদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি) সার্কেল) ফয়েজ ইকবাল, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সাবেক মেয়র মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক লিটন সরকার, কৃষকলীগ নেতা শাহ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

 

করোনায় আক্রান্ত সাবেক শিক্ষামন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নুরুল ইসলাম নাহিদ নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ শুক্রবার (৪ ডিসেম্বর) তিনি করোনার পজিটিভ রিপোর্ট পান।

তিনি জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তিনি নমুনা পরীক্ষা করান। আজ সকালে প্রাপ্ত ফলে তার করোনা পজিটিভ আসে। নুরুল ইসলাম নাহিদ নিজ বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগ মুক্তি কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।