,

সদর দক্ষিণে অস্ত্রসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 9, 2017
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ১টি এলজি ও ৩ রাউন্ড তাজাঁ কার্তুজসহ সন্ত্রাসী মোঃ মোফাজ্জল হোসেন মজুমদারকে (২৬) আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

বুধবার (৯ আগস্ট) ভোর ৫ টায় উপজেলার কুসুমবাড়ি গ্রামের আবুল খায়ের মজুমদারের বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

আটক হওয়া মোঃ মোফাজ্জল হোসেন মজুমদার উপজেলার কুসুমবাড়ি গ্রামের আবুল খায়ের মজুমদারের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে আটক সন্ত্রাসীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।