Tag Archives: কুমিল্লার নাঙ্গলকোট

নাঙ্গলকোটে পরকিয়ার জেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

 

মোঃ কামাল হোসেন জনি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বালিয়াপুর গ্রামে পরকিয়ার জেরে বাহারাইন প্রবাসী ইউনুছের স্ত্রী মাজেদা আক্তার কাজল নামের এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

গত ১৬ মার্চ সকালে এঘটনা ঘটে। ওইদিন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্হানীয় সূ্ত্র জানায়, স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় বালিয়াপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে বোরহানের সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, ঘটনাটি জানাজানি হলে বোরহানের বাবা খোরশেদ আলম স্হানীয় লোকজন নিয়ে শশুর বাড়ীতে গিয়ে ওই গৃহবধূকে কয়েকদফা শাসিয়ে আসে, বোরহান কৌশলে ওই গৃহবধূর নগ্ন ভিডিও ধারন করে তার মোবাইলে রাখে বোরহানের স্ত্রীর সহায়তায় তার বাবা খোরশেদ আলমকে নগ্ন ভিডিও গুলো নিয়ে স্হানীয় লোকজনকে দেখায়, ঘটনার আগের দিন অর্থাৎ ১৫ মার্চ রাতে খোরশেদ আলম ফের লোকজন নিয়ে কাজলের শ্বশুর বাড়ী গিয়ে ভিডিও গুলো দেখায় পরে রাত ১১ টার দিকে থানা পুলিশ নিয়ে যায় খোরশেদ। ১৬ মার্চ গৃহবধূর বাপের বাড়ির লোকজন এনে বিচার শালিস হওয়ার কথা ছিল এবং স্থানীয় সর্দার মাতব্বররা রাতে শাসিয়ে যায় তার পর এর জেরে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।

অভিযুক্ত বোরহানকে পাওয়া যায়নি। তবে ফেসবুক লাইভে জয়নাল ও নিহত কাজলের শ্বাশুড়ী বলেন (বক্সপপ এখানে হবে)।

 

নাঙ্গলকোটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রধান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে আগুনে পুড়ে সর্বস্ব হারান ১টি পরিবার। শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সমাজ সেবক রাজনীতিবিদ জোড্ডা পূর্ব ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী নুরুল আফসারের উদ্যোগে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৬২ হাজার টাকা প্রধান করা হয়েছে। নুরুল আফসার এসময় বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি আর্থিক সহায়তা দিবে বলে জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন জোড্ডা পূর্ব ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান সাজু, ইউপি সেচ্চা সেবক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান স্বপন, সহ সভাপতি মাহমুদ লোকমান, কাজী জালাল আহমেদ, সাবেক মেম্বার নূর মিয়া, গোলাম মোস্তফা প্রমূখ।

জানা গেছে, নুরুল আফসার ১০ হাজার, ঢালুয়া ইউপি চেয়ারম্যান বাছির ৫ হাজার, বাপ্পা সোহাগ (প্রবাসী) ১০ হাজার, রবিউল আলম (প্রবাসী) ৫ হাজার, সাবেক ইউপি মেম্ভার নুর মিয়া ৫ হাজার, সাইফুল (প্রবাসী) ৫ হাজার, এড মাঈন উদ্দিন ৫ হাজার, মামুন ২ হাজার, কামরুল ১ হাজার, ফারুক হাজারী ৫ শত সহ আরো অনেকে এই পরিবারের পাসে দাড়িয়েছেন।

উল্লেখ্য ১৪ মার্চ রবিবার দুপুর ২টার দিকে কুমিল্লা নাঙ্গলকোটের দঃ শ্রীহাস্য গ্রামের গফুরের ছেলে আবুল কালামের বাড়িতে পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে বিদেশে যাবার জন্য জায়গা বিক্রির নগদ ৩ লাখ ৭৫ হাজার টাকা, পাসপোর্ট বই সহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়। এ বিষয়ে নুরুল আফসার বলেন, আমি ভিবিন্ন গনমাধ্যমে খবর দেখার পর দ্রুত এসে টাকা কালেকশন করে এই পরিবারের পাশে দাড়িয়েছি, আমি আশা করি সকলের একটু সহযোগিতা এই পরিবারের কল্যাণ বয়ে আনবে।