Tag Archives: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শশীদলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সৌরভ হোসেন, এএসআই (নিঃ) আব্দুর রহিম, এএসআই (নিঃ) মামুনুর রশীদ ও সঙ্গীয় ফোর্সসহ শশীদল সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন, আঃ লতিফের ছেলে রুবেল মিয়া (৩৩), মৃত. সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জাকির হোসেন (৪৫), মৃত. আব্দুল খালেকের ছেলে মোখলেছুর রহমান (৫২)। তারা সবাই ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের বাসিন্দা।

উক্ত বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে তানজিনা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার সকালে উপজেলার দুলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তানজিনা আক্তার ওই এলাকার আনিস মিয়ার মেয়ে। তিনি ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নিহতের বাবা আনিস মিয়া বলেন, বাড়িতে কোন পারিবারিক ঝামেলা ছিল না। কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। সকালে আমি নাস্তা খেয়ে দোকানে চলে যাই। এদিকে তার মা রান্না ঘরে নাস্তা তৈরি করছেন। নাস্তা খাওয়ার জন্য তানজিনাকে ডাকতে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, উপজেলার দুলালপুর এলাকা থেকে আত্মহত্যা করা এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক মর্গে রয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে শনাক্ত ৫

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবসহ উপজেলার অন্যান্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ডেঙ্গু পরীক্ষার পর এই রোগীগুলোর ডেঙ্গু শনাক্ত করা হয়। এ ছাড়াও গত মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে ১০ জন ও এ মাসে আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে খবর নিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

উপজেলার সাধারণ মানুষসহ সচেতন মহলের দাবী পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে সচেষ্ট না হলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করবে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) ডেঙ্গু শনাক্ত রোগীরা হলেন, তানজিনা (১৯), শিউলী (২৬), মরিয়ম (১৮), জুনায়েদ (১৫) ও সিফাত (৭)।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, ব্রাহ্মণপাড়ায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে অধিকাংশই ঢাকা ফেরত। যাদের শারীরিক পরিস্থিতি কিছুটা খারাপ তাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করেছি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশি পরিমাণে ফ্লুয়িড গ্রহণ, যেমন, ডাবের পানি, শরবত, বেশি বেশি তরল খাবার খেতে হবে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি মশারী টানানো অবস্থায় থাকতে হবে। ডেঙ্গু সচেতনতায় নিজেদের বসবাসের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪টি ভারতীয় গরুসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৪টি ভারতীয় গরুসহ ২ জন চোরাচালানকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ আগস্ট) ভোর ৫টায় উপজেলার ৪ নং শশীদল এলাকায় এসআই (নিরস্ত্র) শান্তনু দেব নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া চোরাচালানকারীরা হলেন, ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের শফিকুর রহমানের ছেলে মোঃ ইয়াছিন (৪০) ও একই এলাকার মৃত. আবু জাহেরের ছেলে মোঃ বাদশা মিয়া (৪৫)।

উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী জেলহাজতে

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়ায় তৃতীয় শ্রেণীর এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খোকন মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শিশুটিকে ওই দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়।

গ্রেফতার খোকন মিয়া কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের বাসিন্দা। একই দিন বিকালে খোকনকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। খোকন মিয়া তাদের গ্রামের একটি মাজারের পাশে একটি দোকান বসিয়ে সেখানে ব্যবসা করেন। গত ২২ জুন বিকালে ওই শিশুটিকে ডেকে নেয় খোকন। এ সময় দোকানের আশপাশে কেউ ছিল না। তাকে দোকানের পিছনে নিয়ে ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে মেয়েটি বাড়িতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রা‏হ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। শিশুটি কিছুটা সুস্থ হয়ে তার মা ও বাবাকে বিষয়টি অবহিত করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে খোকন মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় শনিবার সকালে ধর্ষণের মামলা দায়ের করেন। পরে পুলিশ একই দিন দুপুরে খোকনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

ব্রা‏হ্মণপাড়া থানার ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, তৃতীয় শ্রেণির ছাত্রীকে পরপর দুইদিন জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শনিবার সকালে মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত খোকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার হওয়া ওই শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ কপালী ওরফে সাইফুল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কপালী ওরফে সাইফুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আউজিয়া (পশ্চিমপাড়া) গ্রামের সুরুজ আলীর ছেলে। সে বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার শিয়াচর (দক্ষিণ শিয়াচর) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এস.আই) সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও উপপরিদর্শক (এস.আই) মোহাম্মদ সৌরভ হোসেন এ অভিযানে সহযোগিতা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, মাদক কারবারি কপালী ওরফে সাইফুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেনসিডিলসহ মো. সুমন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০)।

সোমবার বেলা ১২ টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মানরা রেল ব্রিজ এর নিচ থেকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

আটক সুমন মিয়া উপজেলা মলিকাদীর্ঘী এলাকার মৃত নুর ইসলামর ছেলে।

বিজিবি সূত্র জানায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে সীমান্ত এলাকার ইছারপুল নামক স্থান দিয়ে পার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।

পরে সুলতানপুর (৬০) ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে শশীদল বিজিবির হাবিলদার ফারুক কামালের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি মটর সাইকেল ফেলে পাচারকারীরা সীমান্তে পালিয়ে যায়।

এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরদিকে রাত সাড়ে ১২ টার দিকে তেতাভূমি এলাকায় ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল আটক করে। শশীদল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার ফারুক কামাল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনি খেয়েছে এক বখাটে যুবক।

পরে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

থানার এজাহার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের একটি বাড়িতে মঙ্গলবার দুপুরে বখাটে যুবক মৃত গদু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩) ওই কিশোরীর ছোট বোনকে কৌশলে দোকানে পাঠিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় কিশোরী চিৎকার শুরু করলে পাশের জমিতে কর্মরত তার বাবা ও এলাকার লোকজন ছুটে এসে আপত্তিজনক অবস্থায় যুবকটিকে আটক করে। এলাকাবাসী যুবকটিকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে বুধবার পুলিশ বখাটে যুবককে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে তাবাসসুম নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগরে এ ঘটনা ঘটে।

শিশু তাবাসসুম পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর এলাকার জাকির হোসেনের মেয়ে। সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্বজনদের সূত্রে জানা যায়, রিহান বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেছি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কাউসার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া খামাচাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

কাউসারের চাচাতো ভাই মো. হোসেন জানান, কাউসার একজন দরিদ্র রাজমিস্ত্রি। পাশাপাশি অন্যের গরু (বর্গা) লালন পালন করে। ঘটনার দিন সকালে (বর্গা) গরু বিক্রির জন্য বাড়িতে গরু বেপারীকে আসতে বলেন। গরু বিক্রির কথা পাকা হওয়ার একপর্যায়ে কাউসার তার নিজের বসতঘরের (টিনের বেড়া) সঙ্গে মাথা হেলান দিয়ে দাঁড়ালে সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।