Tag Archives: কুমিল্লায় জেএসসিতে পাশের হার ৮৮.৮০ শতাংশ

কুমিল্লায় জেএসসিতে পাশের হারে ছেলেরা এগিয়ে আর জিপিএ ৫-এ মেয়েরা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর এ বোর্ডে পাসের হার ৮৮.৮০ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৬.৯৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, উপ-সচিব (প্রশাসন) এ কে এম শাহাব উদ্দিন।

বোর্ড সূত্রে জানা যায়, এ বোর্ডের অধীন ৬ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর মোট ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ছেলে ১ লাখ ১১ হাজার ৮৩৭ জন এবং মেয়ে
১ লাখ ৫৯ হাজার ১৩৭ জন। মোট শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয় ২ লাখ ৪০ হাজার ৬২২ জন।

এদের মধ্যে ৯৯ হাজার ৯২৮ জন ছেলে ও ১ লাখ ৪০ হাজার ৬৯৪ জন মেয়ে। এক্ষেত্রে ছেলেদের পাসের হার ৮৯.৩৫ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৮.৪২ শতাংশ।

এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন। তন্মধ্যে ছেলে ২ হাজার ১১৮ জন ও মেয়ে ৪ হাজার ১৩ জন।

কুমিল্লায় জেএসসিতে পাশের হার ৮৮.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬,১৩১জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জেএসসি পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাশের হার ৮৮.৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ১৩১টি।

গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৮৬.৯৯ শতাংশ, এবার ১.৮১ শতাংশ বেশী।জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা ছিল ৩,৭৪২টি আর এবার বেড়ে হয়েছে ৬,১৩১টি। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো.আসাদুজ্জামান আজ বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলা থেকে মোট পরীক্ষা দিয়েছে, ২ লক্ষ ৭০ হাজার ৯৭৪ জন।পাশ করেছে ২ লক্ষ ৪০ হাজার ৬২২ জন।

এর মধ্যে ছাত্র পরীক্ষা দিয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮৩৭ জন আর পাশ করেছে ৯৯ হাজার ৯২৮ জন পাশের হার ৮৯.৩৫ শতাংশ। ছাত্রী পরীক্ষা দিয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ১৩৭ জন আর পাশ করেছে ১ লক্ষ ৪০ হাজার ৬৯৪জন,পাশের হার ৮৮.৪১ শতাংশ।

এ বছর কুমিল্লা বোর্ড থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন । এর মধ্যে ছাত্র ২ হাজার ১১৮ জন আর ছাত্রী ৪ হাজার ১৩ জন।