Tag Archives: চাদাঁবাজ

মেঘনায় শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেপ্তার ২

মেঘনায় শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ

বুধবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জিয়া মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের আনিস মিয়ার ছেলে।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমল থেকে তিনি মেঘনা নদীর বটতলী থেকে কাঠালিয়া ব্রিজ পর্যন্ত এলাকায় বালুবাহী বাল্কহেড ও অন্যান্য নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, একই অভিযানে বাল্কহেডের শুকানি শফিক মিয়া (৩৬) নামের আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ওলাস নগর নতুনহাটি গ্রামের রহম আলীর ছেলে।

জানা যায়, শফিক মিয়া সুনামগঞ্জ ও সিলেট থেকে আসা বাল্কহেডগুলোকে একত্রিত করে চাঁদাবাজদের কাছে তাদের অবস্থান জানাতেন।

নৌ-ফাঁড়ি সূত্রে আরো জানা গেছে, বাল্কহেডের মালিকদের কাছ থেকে শফিক প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা করে চাঁদা সংগ্রহ করে চক্রের কাছে পৌঁছে দিতেন এবং নিজেও এর একটি অংশ পেতেন।

‎চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আজমগীর হোসেন জানান, ‘নদীপথ নিরাপদ রাখতে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: অর্থসহ ৩ চাদাঁবাজ আটক

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর ২৩ বীরের অধীনের  টহলদল।

মঙ্গলবার  (২৮ জানুয়ারি)  ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প কুমিল্লা শহড়ের সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর নবাব বাড়ি  এলাকার মৃত. লিয়াকত আলীর ছেলে  মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫), রেইসকোর্স এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে  মোঃ তানজিদ হাসান (৩৩) ও নবাব বাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে  মোঃ সৈকত(৩০)।

টোল ও চাঁদা আদায়কারী এবং চাঁদাবাজদের নিকট হতে নগদ ৭ হাজার ৭ শত টাকা, ৫ টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ০১ টি সীল ও প্যাড এবং ০১ টি রেজিস্টার আটক করা হয়েছে।

অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের আটক করার পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।