Tag Archives: মেঘনা

মেঘনায় শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেপ্তার ২

মেঘনায় শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ

বুধবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জিয়া মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের আনিস মিয়ার ছেলে।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমল থেকে তিনি মেঘনা নদীর বটতলী থেকে কাঠালিয়া ব্রিজ পর্যন্ত এলাকায় বালুবাহী বাল্কহেড ও অন্যান্য নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, একই অভিযানে বাল্কহেডের শুকানি শফিক মিয়া (৩৬) নামের আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ওলাস নগর নতুনহাটি গ্রামের রহম আলীর ছেলে।

জানা যায়, শফিক মিয়া সুনামগঞ্জ ও সিলেট থেকে আসা বাল্কহেডগুলোকে একত্রিত করে চাঁদাবাজদের কাছে তাদের অবস্থান জানাতেন।

নৌ-ফাঁড়ি সূত্রে আরো জানা গেছে, বাল্কহেডের মালিকদের কাছ থেকে শফিক প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা করে চাঁদা সংগ্রহ করে চক্রের কাছে পৌঁছে দিতেন এবং নিজেও এর একটি অংশ পেতেন।

‎চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আজমগীর হোসেন জানান, ‘নদীপথ নিরাপদ রাখতে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মেঘনা উপজেলা বিএনপির নেতা রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মেঘনা উপজেলা বিএনপির নেতা রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় দপ্তর থেকে আজ ১৭ নভেম্বর জারি করা পৃথক চিঠিতে সাবেক সভাপতি মোঃ রমিজ উদ্দিন (লন্ডনী) এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা লিখিত আবেদন করলে দলের সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন। সেখানে আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সংশ্লিষ্ট নেতাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করে দল।

দলীয় এই সিদ্ধান্তে মেঘনা উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

কুমিল্লা-১ আসনের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে মেঘনায় আনন্দ উদযাপন

কুমিল্লা-১ আসনের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে মেঘনায় আনন্দ উদযাপন

 

বিপ্লব সিকদারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা নির্ধারণের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেছে।

এর অংশ হিসেবে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের গ্যাজেট প্রকাশে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা উপজেলায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

‘মোশাররফ স্যারের মাটি, মেঘনার ঘাটি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন। শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড মোড়, মানিকারচর বাজার এবং মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, সলিমুল্লাহ মোহাম্মদ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান ভুইয়া, শহিদুল ইসলাম, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, আব্দুল কাদির,মানিকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান,যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিব মিয়াজি, ছাত্রদলের আহবায়ক সোলাইমান হোসেন,মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম সহ দলীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ সহ অন্যরা ।বক্তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনার মানুষের জীবনমান উন্নয়নে অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন, বক্তারা বলেন- মোশাররফ হোসেন স্যার মেঘনার মানুষকে শান্তিপূর্ণ থাকার আহবান জানিয়েছেন তিনি খুব শিগগিরই মেঘনায় আসবেন ।

ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ প্রতারণার শিকার হয়ে যুবকের জীবন অন্ধকারে

 

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকার মরহুম মোজাম্মেল হক শিকদার, বিয়ের পর সন্তান না হওয়ায় অনুমান দেড় থেকে দুই বছর বয়সী শিশুকে দত্তক এনে লালন পালন করেন। তার নাম হালিম শিকদার। হালিম স্যার নামে এলাকায় পরিচিত। লেখা পড়া শেষে সাবালক করে বিয়ে করান।

মোজাম্মেল হক শিকদারের সন্তান হিসেবেই বড় হয়। জন্ম নিবন্ধন, একাডেমিক সনদ, ভোটার আইডিসহ সবকিছুতেই পিতার নাম মোজাম্মেল হক শিকদার। একমাত্র সন্তান হিসেবে যথেষ্ট আদর যত্নে বড় করেন। ভাগ্যের নির্মম পরিহাস একটা পর্যায়ে স্বজন ক্যুর শিকার হয় সে। একটা সময় মোজাম্মেল হক শিকদার মারা যান। নেমে আসে জীবনে অমানিশার অন্ধকার। সম্পত্তি নিয়ে শুরু হয় মৌণ বিরোধ। বাপের জমিজমা নিজ নামে আনতে হবে। এই চিন্তায় আধাপাগলের মত জীবন যাপন করে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান, গোবিন্দ পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মাঈনুদ্দিন মুন্সি তপন ওয়ারিশ সনদ প্রদান করে। সে সনদ দেখিয়ে জমি খারিজ করেন। এর মধ্যে অনেক টাকা খরচ করে দেনাদার হয়ে গেছে। শুরু হয় পরিবারে অশান্তি। জমি বিক্রি করতে গেলে চাচাত বোনেরা সেই চেয়ারম্যানের কাছ থেকেই প্রত্যয়ন পত্র নিয়ে ভুমি অফিসে খারিজের বিরুদ্ধে মামলা করেন। পরিশেষে খারিজ বাদ হয়ে যায়।

পেশায় ছিলেন শিক্ষক, বর্তমানে দিনমজুরি করে সংসার চালান হালিম। একদিকে জমি বিক্রি করেও রেজিষ্ট্রেশন করতে না পারায় দেনা পরিশোধ করতে পারছেনা অন্যদিকে জমি রক্ষায় আদালতে মামলা করেন। এখন সবাই কোর্টে দৌড়ায়। এলাকাবাসী বলেন, চেয়ারম্যান জনসাধারণের খেদমত করবেন, সেবা দিবেন এটাই অঙ্গিকার। তা না করে পালিত সন্তান যেনেও মোটা অংকের টাকার বিনিময়ে ওয়ারিশ সনদ প্রদান করেন। যার সূত্র ধরেই খারিজ সহ জমি বিক্রি পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে আবার প্রত্যয়ন পত্র দিয়ে বাতিল করে দেয় খারিজ।ভোগ দখলে থাকলেও ওয়ারিশ সনদে প্রতারিত হয়ে মামলা পর্যন্ত গড়ায়। তাও আবার চাচাতো বোনদের সাথে।

নিয়ম বহির্ভূতভাবে কোন আইনে জেনেশুনে ওয়ারিশ সনদ প্রদান করে আবার একই চেয়ারম্যান প্রত্যয়ন প্রদান করে এ নিয়ে সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের নিকট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হালিম শিকদার জানান,  আমার জীবনে এমন পরিস্থিতিতে পরতে হবে কখনো ভাবিনি, পৃথিবীতে জন্ম নেওয়া টাই কি আমার অভিশাপ? কান্নাজড়িত কন্ঠে বলেন আমি আমার পিতৃ পরিচয় চাই। মরহুম মোজাম্মেল হক শিকদারই আমার বাবা এটাই সত্য। গত কয়েক মাস পূর্বে এ বিষয়ে গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন সার্টিফিকেট দেখে ওয়ারিশ সনদ দেওয়া হয়েছে তবে পরবর্তীতে যখন জানতে পারি সে পালিত সন্তান তার চাচাতো বোনদের প্রত্যয়ন পত্র প্রদান করি। সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের নিকট বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন। এমনটা করতে পারেন কিনা ইউপি চেয়ারম্যান?

 

নোয়াখালীতে ইলিশ ধরায় ৪ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর টাংকিরঘাট এলাকার মো.জাকের হোসেনের ছেলে মো.সালাউদ্দিন (২৬), মো.আলতাব হোসেনের ছেলে মো.স্বপন (২৮) একই ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আইন উদ্দিনের ছেলে মো.হাসিব (১৯) মো.সাহাব উদ্দিনের ছেলে মাে.হানিফ (২০)।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বয়ারচর টাংকিরঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীতে থেকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।

নৌ-পুলিশ জানায়, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রায়ই নদীতে মাছ ধরতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নো-পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ১হাজার মিটার কারেন্ট জাল, একটি মাছ ধরার ট্রলারসহ ৪ জেলেকে আটক করে। পরে আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুমে ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

কুমিল্লায় আ’লীগের দু'গ্রুপের সংঘর্ষে নি’হত ১, আ’হত ১০

কুমিল্লায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নি’হত ১, আ’হত ১০

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিজাম উদ্দিন নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার সকালে উপজেলার চালিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত নিজাম উদ্দিন (৪০) চালিভাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং নলডাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার এবং বালু ব্যবসা নিয়ে জেলা পরিষদ সদস্য কাইয়ুম হোসেন এবং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে গত তিনদিন যাবত বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার সকালে চালিভাঙ্গা এলাকায় দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাইয়ুম গ্রুপের হানিফ (৪৫) ওয়াসিম (৩৫) আহত হন। হুমায়ন চেয়ারম্যান গ্রুপের টিটু (৩০), রমজান (৩৫), ইব্রাহীম (২৮), শাকিল (২২), খালেদ হাসান (১৯), দেলোয়ার (৩২), আনিছ সরকার (২৫), সুমন (২৪) আহত হন।

আহত সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে গুলি এবং টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মারা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ রতন শিকদার বলেন, নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনার পর কাইয়ুম গ্রুপের ক্যাডাররা বেশ কিছুদিন যাবত এলাকার বাইরে অবস্থান করছিল। গত দুই তিনদিন থেকে এলাকায় এসে আধিপত্য প্রতিষ্ঠার জন্য মহড়া দেয়া শুরু করে। এতে হুমায়ন কবির চেয়ারম্যান গ্রুপের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

মেঘনা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মেঘনা, তিতাসের ১২ ইউপিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

 

ডেস্ক রিপোর্টঃ

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলায় ১৭ ইউনিয়নে নৌকা প্রতীকে ১২জন ও পাঁচটিতে স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (আনারস), মানিকারচর ইউনিয়নে মো. জাকির হোসেন (নৌকা), চালিভাংগা ইউনিয়নে হুমায়ুন কবির (আনারস), ভাওরখোলা ইউনিয়নে মোহাম্মদ সিরাজুল ইসলাম (ঘোড়া), লুটেরচর ইউনিয়নের মো. সানাউল্লাহ সিকদার (নৌকা), গোবিন্দপুর ইউনিয়নে মোহাম্মদ মাইন উদ্দিন তপন (নৌকা), বড়কান্দা ইউনিয়নে ফারুক হোসেন (ঘোড়া) ও চন্দনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আহসান উল্লাহ মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

তিতাস উপজেলার চন্দনপুর ইউনিয়নে আহসান উল্লাহ (নৌকা), সাতানী ইউনিয়নে মো. শামছুল হক সরকার (নৌকা), জগৎপুর ইউনিয়নে মজিবুর রহমান (নৌকা), বলরামপুর ইউনিয়নে মো. নুর নবী (নৌকা), কলাকান্দি ইউনিয়নে ইব্রাহীম (আনারস), ভিটিকান্দি ইউনিয়নে বাবুল আহমেদ (নৌকা), মজিদপুর ইউনিয়নে মো. জাহাঙ্গীর আলম (নৌকা), জিয়ারকান্দি ইউনিয়নে মোহাম্মদ আলী আশরাফ (নৌকা), নারান্দিয়া ইউনিয়নে মো. আরিফুজ্জামান ভূঁইয়া (নৌকা) ও সদর কড়িকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম মুরাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন