Tag Archives: চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৮

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা সর্দার বাড়ির মোবারক হোসেন এর পুকুরপাড় থেকে ১৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় উত্তর বেতিয়ারা মজুমদার বাড়ির আব্দুল মোমেনের ছেলে একরামুল হক (৩২) ও একই গ্রামের মো: সজীব (২৮) নামে এলাকার চিহিৃত দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আবুল বাশারের ছেলে মোবারক হোসেন (৪২), মৃত আবু আহাম্মেদের ছেলে মো: মিজান প্রকাশ নিজাম (৪১), আব্দুল হকের ছেলে মাহফুজ (২৫) ও দক্ষিণ বেতিয়ারা গ্রামের রফিক আহাম্মেদের ছেলে মো: শামীম (৩০) পালিয়ে যায়। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার এসআই মো: আলমগীর হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

এছাড়াও থানা পুলিশের পৃথক আরো কয়েকটি অভিযানে ৩৬ কেজি গাঁজা, ৫৬ পিস ইয়াবা, ১০০ বোতল ভারতীয় এস্কার্ফ সিরাপ, ৫৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় চাপাইনবাবগঞ্জ জেলার সাকিম চকলানপুর গ্রামের মৃত আলা উদ্দিন বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদ (৫৪) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেচকিমুড়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে আব্দুল মালেক (৩৭) সহ ছয়জনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়। মাদকের বিরদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’ এ সময় তিনি মাদক নির্মূলে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

 

ফখরুদ্দিন ইমন,চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে রিয়াজ হোসেন রিয়াদের ঘর থেকে ৫০ কেজি এবং পৃথক অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রিয়াজ হোসেন রিয়াদের একচালা ঘর থেকে প্যাকেট ভর্তি ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক নির্মুলে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুলাই সোমবার ৭৪ কেজি ভারতীয় গাঁজাসহ রিয়াদ হোসেন রিয়াদের পিতা গোলাম রসুল প্রকাশ মাসুদ রানাকে ৭৪ কেজি গাঁজাসহ আটক করে গোয়েন্দা পুলিশ।

এদিকে সোমবার দুপুরে থানার এসআই আরিফ হোসেন, এএসআই ইয়াছিন ও এএসআই জুয়েল দে’র নেতৃত্বে ১৫ কেজি গাঁজাসহ মো: আব্দুল মালেক (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে থানার এসআই আরিফ হোসেন জানান, ‘আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধিন । রয়েছে’।

চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

 

ষ্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার দিবাগত রাতে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। চৌদ্দগ্রাম থানার এসএই নাছির উদ্দিনের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়,আটককৃতরা হলো ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা/শালুকিয়া গ্রামের কালা মিয়ার পুত্র আব্দুল কাদের (৩৩) ও পাশ্ববর্তী মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের নুর আহম্মেদ স্বপনের ছেলে নুর আহম্মেদ ছোটন।

এছাড়া এস আই সবুর খানের নেতৃত্বে নিজ বাড়ি কালিকাপুর গ্রাম থেকে ৪৯ বোতল ফেন্ডিডিলসহ আটক করা হয়, আটককৃতরা হলো; কালিকাপুর গ্রামের লাল মিয়ার ২ পুত্র মানিক (২৫) ও সাইফুল (২৪)।

রবিবার আটককৃতরদের মাদক আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।