Tag Archives: জরিমানা

চাঁদপুরে ডাক্তারের সহকারী নিজেই করেন হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ডাক্তারের সহকারী নিজেই করেন হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ডাক্তারের সহকারী নিজেই করেন হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে মিথ্যা ডক্টর পরিচয় দিয়ে ফার্মেসীতে বসিয়ে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করা, বিভিন্ন ঔষধ প্রেসক্রাইভ করা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে নিউ মা ফার্মেসী কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সাথে ফার্মেসীর মালিক প্রভাত চন্দ্র সুত্রধরের সহায়তায় ডা. মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় নকরেক মরিয়াম বেগম নামক একজন মহিলার হাড় ভাঙ্গার প্লাস্টার করেন। জরিমানা আরোপের পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া ঔষধ ও প্লাস্টার খরচ বাবদ ২ হাজার ৭০০ টাকা রোগীকে ফেরত প্রদান করা হয় এবং সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়েছে।

এছাড়াও উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে কাসমিরি সুইটস এন্ড লাইভ বেকারি কে ১০ হাজার টাকা এবং মিষ্টিতে পোকা পড়ে থাকা ও যথাযথভাবে মিষ্টি সংরক্ষণ না করায় কৃষ্ট ক্যাফে মিষ্টি কে ৬ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। চাঁদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করার পাশাপাশি পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

পর্যাপ্ত তেল মজুত থাকার পরও সরবরাহ না করায় লালমাই ফিলিং স্টেশনকে জরিমানা

পর্যাপ্ত তেল মজুত থাকার পরও সরবরাহ না করায় লালমাই ফিলিং স্টেশনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করাসহ বিধিবহির্ভূত পাত্রে তেল বিক্রয় করার দায়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও ফিলিং স্টেশন মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (ট্যাগ অফিসার) শাহরিয়ার ভুঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানায়, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় করা ও বিধিবহির্ভূত পাত্রে বিক্রয় করার কারণে লালমাই ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জ্বালানি তেল নির্ধারিত মূল্যের অধিক দামে এবং বিধিবহির্ভূত পাত্রে বিক্রয় উভয়ই শাস্তিযোগ্য অপরাধ।

চাঁদপুর শহরের তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ মার্চ) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বিউটি স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় একই এলাকার এ ওয়ান প্লাস এবং ফাতেমা ফেব্রিক্স কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তারের সার্বিক সহযোগিতা ও চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়।

এছাড়াও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। তবে চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে

খাবারে ক্ষতিকর রং ব্যবহার, চৌদ্দগ্রামে বিসিক কারখানায় অভিযান, জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম বিসিক শিপ্ল নগরীর ভিবিন্ন কারখানায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকর রং ব্যবহার ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জরিমানা করে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (২৮শে মে) অভিযানে টিপানি ক্যামিকেল এন্ড কনজুমার এর কারখানায় উৎপাদিত ভেজিটেবল সসে কোন ধরনের বিএসটিআইয়ের অনুমোদন না পাওয়ায় ও সসে ক্ষতিকর রঙ ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আরেক প্রতিষ্ঠান আলিফ ফুড বেকারির কারখানায় বিএসটিআইয়ের নির্দেশনা অমান্য করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও কর্মিরা স্থাস্থ্যবিধি না মেনে কাজ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা সহকারী পরিচালক মো: মোস্তাক আহম্মেদ ও পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয় এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টীম।

চাঁদপুরে টোস্ট বিস্কুট

চাঁদপুরে টোস্ট বিস্কুট দিয়ে বিরিয়ানি তৈরি: প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে টোস্ট বিস্কুট দিয়ে বিরিয়ানি তৈরি: প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের তালতলা এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের তালতলা এলাকায় পুরোনো বাসি খাবার পাওয়ায়, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া টোস্ট বিস্কুট দিয়ে বিরিয়ানি তৈরি, বোরহানি ও ফিন্নিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার দায়ে কালাম বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

চাঁদপুর জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিমের সহযোগিতায় অভিযান পরিচালনাকালে নূর হোসেন রুবেল বলেন, ভোক্তাদের সাথে সুন্দর ব্যবহার করা ও ভাল সার্ভিস দেয়ার ব্যাপারেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এছাড়াও এদিন চাঁদপুর জনশক্তি অফিস এর সামনে কম্পিউটারের দোকানগুলোর মালিক পক্ষ ভোক্তাদের সাথে খারাপ ব্যবহার করে আসছে, সেবার দাম বেশি রাখছে ও ভোক্তাদেরকে টানা হেঁচড়া করে আসছে জেনে ভোক্তার স্বার্থ সুরক্ষায় সেখানেও অভিযান পরিচালনা করে দোকানদারকে আইনগত সতর্ক করা হয়েছে।

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২টি দোকানকে জরিমানা

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২টি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের শাসনগাছা এলাকায় অবস্থিত বাদশা মিয়ার বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২০ নভেম্বর) অভিযানে ২টি দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ২০১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত। কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং পরিদর্শক জোবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ, নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা।

পরিবেশ সুরক্ষায় এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

তেল পরিমাপে কারচুপির অপরাধে

কারচুপির অপরাধে নুরুল হুদা পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

তেল পরিমাপে কারচুপির অপরাধে নুরুল হুদা পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে কুমিল্লা চকবাজার এলাকায় মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে উক্ত জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়। তদন্তে দেখা যায়, পাম্পটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, অকটেনে ৩২০ মিলি এবং পেট্রলে ৩৪০ মিলি কম প্রদান করছিল।

অভিযানটি নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ লুৎফর রহমান।

এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), ইকবাল আহমদ, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।

জ্বালানি তেলে কারচুপির মতো জনস্বার্থবিরোধী কার্যক্রম বন্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইর এই যৌথ মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কুমিল্লা শাসনগাছায়

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৩টি দোকানকে জরিমানা

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৩টি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা শহরের শাসনগাছায় অবস্থিত বাদশা মিয়া বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) এ অভিযানে ৩টি দোকানকে ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত।

এ ছাড়া, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং পরিদর্শক জোবায়ের হোসেন প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন উক্ত কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যরা।

পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

তেলের পরিমাপে কারচুপি

তেলের পরিমাপে কারচুপি কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা

তেলের পরিমাপে কারচুপি কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে দুটি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়াবাজার বিশ্বরোড এলাকায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। অভিযানে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

অভিযানে, মেসার্স এস কে ফিলিং স্টেশন, পদুয়াবাজার বিশ্বরোড, কুমিল্লা নামক প্রতিষ্ঠানে প্রতি ১০ লিটারে ৬০ মিলি তেল কম দেওয়ার অভিযোগে তাদের একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুসারে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনেও প্রতি ১০ লিটারে ৪০ মিলি তেল কম দেওয়া ধরা পড়ে, যার ফলে তাদের একটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই, কুমিল্লা অফিসের উপপরিচালক (সিএম) কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. পূজন কর্মকার, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ উদ্দিন প্রিয় এবং মো. হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা বাদশা মিয়ার বাজার

কুমিল্লা বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে অভিযান, ৫টি দোকানকে জরিমানা

কুমিল্লা বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে অভিযান, ৫টি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা শহরের শাসনগাছার বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) অভিযানে ৫টি দোকানকে ৫টি মামলায় মোট ৩৭,০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩০৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত ও শাহীন আক্তার শিফা। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক চন্দন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, হিসাবরক্ষক জনাব তোফায়েল আহমেদ মজুমদার ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষার জন্য এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।