Tag Archives: দারাজ

সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজের সেলার সামিট ২০২২ অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট:
দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ গত (১১ অক্টোবর) তাদের পঞ্চম সেলার সামিট আয়োজন করেছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তির্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসিস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দারাজের নতুন প্রযুক্তিগত উন্নয়ন এবং দারাজ সামনে যেসব ফিচার নিয়ে আসবে তা সম্পর্কে সেলারদের জানাতে এ সামিট আয়োজিত হয়। এছাড়াও, দারাজ এখন যেসব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে সেসব প্রযুক্তির সাথে সেলার ও উদ্যোক্তাদের যুক্ত করাও ছিলো এ সামিট আয়োজনের উদ্দেশ্য। পাশাপাশি, সেলার সামিট ২০২২ -এ দারাজের এ বছরে ১১.১১ ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়।

অনুষ্ঠানে দারাজের গ্রুপ সিইও বিয়ার্কে মিকেলসেনসহ উপস্থিত ছিলেন দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অন্যান্য অতিথিবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান এবং দারাজের নিবন্ধিত সেলার ও উদ্যোক্তারা। সেলার সামিটে ই-কমার্স সেলাররা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আরও সহজে ও কার্যকরী উপায়ে দারাজে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং বাংলাদেশের ই-কমার্স ইকোসিস্টেম ও দেশজুড়ে কমিউনিটির উন্নয়নে দারাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সামিটে দারাজ এক্সপ্রেস ডেলিভারি, সেলার প্রোমো টুল, যেমন: ফ্রি শিপিং ও ভাউচার, দারাজ অ্যাডভারটাইজিং সল্যুশন, সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পেমেন্ট পার্টনার অ্যানাউন্সমেন্ট, দারাজ কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ও দারাজ লাইভ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সেলার সামিটে দারাজ সামনে যেসব অফার নিয়ে আসবে সে সম্পর্কে ঘোষণা দেয়া হয়। যার মধ্যে রয়েছে: বিশ্বের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ১১.১১ এবং দারাজের অ্যাপের নতুন ফিচার।

সামিটে অন্যতম আলোচনার বিষয় ছিলো ১১.১১ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের গুরুত্ব, এর অফার এবং সেলাররা কীভাবে এ ক্যাম্পেইন থেকে উপকৃত হবেন তা নিয়ে আলোচনা করা হয়। ক্রেতাদের জন্য এ ক্যাম্পেইনে কী থাকছে তা নিয়েও জানানো হয় এ সামিটে। ১১.১১ ক্যাম্পেইনে থাকবে ১৮ লাখ টাকা সমমূল্যের ডিল, ২০ হাজারের বেশি সেলারের অংশগ্রহণ এবং পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়। এছাড়াও জানানো হয়, দারাজের কাউন্টডাউন ক্যাম্পেইন শুরু হবে ১ নভেম্বর এবং চলবে ১০ নভেম্বর পর্যন্ত, যেখানেও থাকবে ভাউচার, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় ছাড় ও ডিল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান এই উপলক্ষ্যে বলেন “আট বছর আগে দারাজ যেখানে মাত্র পাঁচজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিলো, সেখানে ক্রেতাদের সন্তুষ্টি ও ভালোবাসায় আজ দারাজ পরিবারের সদস্য সংখ্যা ৬ হাজারের বেশি এবং বর্তমানে রেজিস্টার্ড সেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,০০০। সেলার সংখ্যা যেমন বেড়েছে, ক্লোজড বক্স পলিসির কারণে সেলার রেস্পন্সিবিলিটি ও তেমন বেড়েছে। আমি প্রত্যেক বিক্রেতাকেই নিয়ম নীতি মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে আহ্বান জানাই যার মাধ্যমে দারাজ, ক্রেতা ও বিক্রেতা সকলেই উপকৃত হবেন। আমাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সাথে মিলে ভোক্তাদের যেকোন ধরনের সমস্যার সমাধানে একইভাবে অবদান রাখবে”

অনুষ্ঠানে সমাজ ও দারাজের প্রতি সেলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

১৯ মার্চ পর্যন্ত চলবে দারাজে রিয়েলমি স্মার্টফোনে আকর্ষণীয় অফার

 

ডেস্ক রিপোর্ট:
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, ব্যবহারকারী এবং ফ্যানদের জন্য দারুণ দারুণ সব চমক এবং অফার নিয়ে আসতেই থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রিয়েলমি স্মার্টফোন প্রেমীদের জন্য “মোবাইল মার্চিং অন” নামে একটি ক্যাম্পেইন চালু করেছে যার মাধ্যমে গ্রাহকেরা লাভজনক মূল্যে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

১৩ থেকে ১৯ মার্চ  পর্যন্ত গ্রাহকদের জন্য থাকবে বিশেষ অফার। এই সময়ে গ্রাহকেরা দারাজ থেকে ৮ শতাংশ পর্যন্ত ছাড়ে রিয়েলমি স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া, ১৫ ও ১৬ মার্চ দারাজে চলবে একটি বিশেষ ফ্ল্যাশ সেল, যেখানে ব্যবহারকারীরা দারাজের ভাউচার ব্যবহার করে ১০ শতাংশ পর্যন্ত ছাড়ে রিয়েলমি স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

১৫ ও ১৬ তারিখের ফ্ল্যাশ সেল চলাকালীন গ্রাহকরা ১০,৪৫১ টাকায় রিয়েলমি সি২১ওয়াই (৩/৩২জিবি), ১২,৪৯৬ টাকায় রিয়েলমি সি২৫ওয়াই (৪/৬৪ জিবি), ১৪,৪২৫ টাকায় রিয়েলমি সি২৫এস (৪/১২৮জিবি) কিনতে পারবেন। এই অফার চলাকালীন তাদের জিটি সিরিজ এবং নম্বর সিরিজের ফোনগুলিও বিশেষ অফারে কেনা যাবে – রিয়েলমি জিটি নিও ২ ৩৬,১৯৮ টাকায়, রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮/১২৮ জিবি) ৩১,০১২ টাকায়, রিয়েলমি ৮ ৫জি (৮/১২৮ জিবি) ২০,৮৪৩ টাকায় এবং রিয়েলমি ৮ (৮/১২৮ জিবি) ২০,৬২০ টাকায় এবং সম্প্রতি লঞ্চ হওয়া ৯আই ১৫,৮৪১ টাকায় পাওয়া যাবে।

পাশাপাশি ক্রেতারা রিয়েলমি স্মার্টফোন কেনার জন্য ১২-মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন এবং নির্বাচিত ফোনগুলোর যেকোনো একটি কেনার পরে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন।

আগামী তিন বছরে তরুণ ব্যবহারকারীদের জন্য ১০ কোটি ৫জি ফোন অফার করার লক্ষ্যে ৫জি পণ্যগুলির একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি। সাশ্রয়ী মূল্যের ৫জি ফোনের পাশাপাশি, রিয়েলমি তরুণ গ্রাহকদের কাছে আরও এআইওটি পণ্য নিয়ে আসবে; কারণ রিয়েলমি উন্নত ‘১+৫+টি’ কৌশল নিয়ে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে।

দারাজ নিয়ে এলো দ্য গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল-ব্রেশন ‘১২.১২’

 

প্রেস বিজ্ঞপ্তি:
১১.১১ ক্যাম্পেইনের ব্যাপক সফলতার পর দেশের বৃহত্তম ই-কমার্স প্লাটফর্ম দারাজ আয়োজন করতে যাচ্ছে ‘১২.১২’ শীর্ষক কেনাকাটার আরেকটি বড় উৎসব। দারাজের এই ‘দ্য গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল-ব্রেশন’ স্লোগানে এ ক্যাম্পেইন শুরু হলো ১২ ডিসেম্বর এবং চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই উৎসব চলাকালীন ক্রেতারা দারাজ থেকে তাদের পছন্দসই পণ্য ক্রয় করতে পারবেন এবং এরই সাথে উপভোগ করতে পারবেন বিশাল ছাড় থেকে শুরু করে কুপন ও ভাউচারের নানাবিধ সুবিধা।

এই ১২.১২ ক্যাম্পেইনে থাকবে বিভিন্ন প্রকার মেগা ডিলসহ ফ্ল্যাশ সেল, আই লাভ ভাউচার, হ্যাপি আওয়ার, শেক শেকের মত দারুণ সব ফিচার এবং প্রি-পেমেন্ট ডিসকাউন্ট সুবিধা। গ্র্যান্ড ডিলগুলো উপভোগ করতে ক্রেতাদের কেবল দারাজ অ্যাপের ‘শপ নাও/ অ্যাড টু কার্ট’ অপশন ব্যবহার করতে হবে। শীতের পোশাক, মোবাইল ফোন, ইলেক্ট্রনিকস সামগ্রী, ক্রস-বর্ডার প্রোডাক্ট এবং গৃহসজ্জার বিভিন্ন পণ্য সাশ্রয়ী দামে ক্রেতাদের কাছে পৌঁছাতে ক্যাম্পেইনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। পণ্যগুলো সচরাচর এতো কম দামে দোকান কিংবা অনলাইন মার্কেটপ্লেসে পাওয়া যায় না। প্রচারের বিবরণ এবং এর অফারগুলি সম্পর্কে আরও জানতে গ্রাহকরা নীচের লিঙ্কটি https://www.daraz.com.bd/12-12-sale/ দেখতে পারেন।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এ ক্যাম্পেইন সম্পর্কে বলেন, ‘এ বছর আমরা তৃতীয়বারের মতো ১১.১১ সেল আয়োজন করেছি এবং ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। এ ক্যাম্পেইনে মাত্র ১৫ মিনিটে সাড়ে আট কোটি টাকা সমমূল্যের পণ্য বিক্রি হয়েছে। আর এটি সম্ভব হয়েছে গ্রাহকদের ধারাবাহিক আস্থা, মানসম্পন্ন পণ্য এবং দক্ষ বিতরণ প্রক্রিয়ার জন্য। এর ধারাবাহিকতায়, ১২.১২ ক্যাম্পেইন ক্রেতাদের বছর শেষের সেরা শপিং অভিজ্ঞতা প্রদান করবে বলে আমরা আত্মবিশ্বাসী।’

২০১৫ সাল থেকেই দারাজ বাংলাদেশ ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এবং এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে আলিবাবা গ্রুপ দারাজের শতভাগ শেয়ার কিনে নেয়। বিভিন্ন সময়োপযোগী ও উদ্ভাবনী প্রচারণার মাধ্যমে দারাজ দেশে অনলাইন শপিং অভিজ্ঞতার নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছে। ১২.১২ ক্যাম্পেইনটি প্রতিষ্ঠানটির ই-কমার্সের সাফল্যে নতুন মাত্রা যুক্ত করবে বলে আশা করা হচ্ছে। এই ক্যাম্পেইনের কো-স্পন্সর হিসেবে থাকছে – অ্যাপেক্স, ডাবর হানি, ডেটল, মটরোলা, স্টুডিওএক্স এবং ভ্যাসলিন। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে এস্কোয়ার ইলেক্ট্রনিক্স, প্যারাস্যুট ন্যাচারাল শ্যাম্পু, ইমামি, ভিট মেন, টিপি-লিংক, ট্রান্সসেন্ড, ওয়াইল্ড স্টোন, নোয়া কুকওয়্যার, ম্যাঙ্গো এবং ওয়্যারস্তো। এছাড়াও, ক্রেতাদের অতিরিক্ত ক্যাশব্যাক এবং ছাড়ের অফার প্রদানে এ ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং বিকাশ।