Tag Archives: দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে নানান আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযোদ্ধা চত্বর ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের গণ কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারী হাইস্কুল মাঠে কুচকাওয়াজ, জাতীয় সঙ্গীত পরিবেশন, ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল । এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।

এছাড়া প্রথম প্রহরে বঙ্গবন্ধু ম্যুরাল, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ও গণকবরে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

 

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) ৩১ বার তোপধ্বনী’র মধ্যে দিয়ে বিজয় দিবসের শুভ শুচনা করা হয়।

পরে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ম্যুরালে এবং মুক্তিযোদ্ধা চত্ত্বরে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি, প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামীলীগ , জাতীয় পার্টি , বিভিন্ন রাজনীতিক সংগঠন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি প্রতিষ্ঠান, সুশীলসমাজ নেতৃবৃন্দ,সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক সহ আরো অনেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক চিত্রাঅংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা -৪ (আসনের) দেবিদ্বার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, দেবিদ্বার উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. গিয়াস উদ্দিন, চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ মহিলা সদস্য শিরিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কাজী আবদুস ছামাদ সহ আরো অনেকে।

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন

 

মোঃ জামাল উদিন দুলালঃ

যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, একুশের প্রথম প্রহরে সেই সব শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে দেবিদ্বার উপজেলা পরিষদ শহীদ মিনার। একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ে নানা আয়োজনে শুক্রবার শ্রদ্ধার সাথে শহীদদের স্মরণ করে।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যার ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীনতা। বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন রাষ্ট্রীয় সীমানার গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।

একুশের প্রথম প্রহরে রাত ১২টায় দেবিদ্বার উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুমিল্লা ০৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল,উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন, উপজেলা নির্র্বাহী অফিসার রাকিব হাসান ,ভাইস চেয়ারম্যন আবুল কাশেম ওমানী। পরে দেবিদ্বার প্রেসক্লাব,বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল,স্কুল,মাদ্রাসা,সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

দিবসটি কেন্দ্র করে উপজেলা প্রশাসন দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এব্ং সাংস্কৃতিক অনুষ্ঠান করে,অপর দিকে উপজেলার বিভিন স্থানে ক্লাব এবং সংগঠনের উদ্যেগে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োাজন করা হয়েছে।

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ভোরে শহীদ মিনারে ও মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পত্বক অর্পণ এবং এ,বি,এম, গোলাম মোস্তফা ষ্টেডিয়ামে সকাল ৮টায় এক যোগে জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মন মাতানো বর্নিল সাজে সজ্জিত হয়েছে ষ্টেডিয়াম মঞ্চ। কুচকাওয়াজে যেন মুখরিত হয়েছে দেবিদ্বারের আকাশ বাতাস।

আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আনন্দ দায়ক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুমন মাহমুদ, এডভোকেট নিজামুল হক, উপজেলা আ’লীগের সভাপতি ও নবাগত উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার -বি-পাড়া সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার)শেখ মোহাম্মদ সেলিম, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম ভিপি কামাল ভাইস চেয়ারম্যান মোসা. সুফিয়া বেগম, নব- নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন্নাহার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, উপজেলা সেচ্ছা সেবলীগ যুগ্ন আহবায়ক আবদুল মান্নান মোল্লা, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম।

এসময় উপস্থিত ছিলেন জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, রসূলপুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, গুনাইঘর দক্ষিন ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাকিম, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছা সেবকলীগ সদস্য মো. সাদ্দাম হোসেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, দেবিদ্বার কলেজ ছাত্রলীগ আহবায়ক মো. বিল্লাল হোসেন সহ উপজেলা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রমুখ। পরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিজয়দের মাঝে পুরুস্কার তুলে দেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, চিত্রাংকন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও নানান কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে গতকাল বৃহস্পতিবার রাত ১২ টা ১মিনিটে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবীন্দ্র চাকমা, দেবিদ্বার সার্কেল শেখ মোঃ সেলিম এবং ওসি মোঃ জহিরুল আনোয়ার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদিন সহ আওয়ামীলীগ’র অঙ্গ ও সহযোগী সংগঠন, দেবিদ্বার প্রেসক্লাব, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উ: জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন নাহার, দেবিদ্বার-বিপাড়া সিনিয়র সার্কেল ও অতিরিক্ত পুলিশ শেখ মোহাম্মদ সেলিম,

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. বাহার উদ্দিন বাহার, দেবিদ্বার উপজেলা আওয়ামীযুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ, কেন্দ্রিয় সাবেক ছাত্রলীগ সদস্য ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, উপজেলা যুবলীগ নেতা মো. মশিউর রহমান সুমন, দেবিদ্বার পৌর আওয়ামী যুবলীগ সভাপতি কামরুল খালেদ সুমন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে।