Tag Archives: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চবির ২৫ শিক্ষার্থী

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ কৃতি শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণে জানা যায়, ২০১৯ সালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন—আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ এবং এমবিবিএসের আফসানা আক্তার।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ শিক্ষার্থী। তারা হলেন—আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার এবং এমবিবিএসের ইসরাত পারভীন।

এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ শিক্ষার্থী। তারা হলেন—ফারসি ভাষা ও সাহিত্যের আশরাফুন নেসা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের নুসরাত জাহান, অর্থনীতি বিভাগের মিন্টু বড়ুয়া, আইন বিভাগের তনিকা ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান এবং এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফরিদ উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, তাঁদের পরিবার, বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যও বড় সম্মানের বিষয়। বিশেষ করে আরবি বিভাগের দুই শিক্ষার্থী এই স্বীকৃতির অংশ হওয়ায় তারা আনন্দিত।

তিনি আরও বলেন, তাঁদের এই সাফল্য বিভাগের অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও একাডেমিক উৎকর্ষের জন্য অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তাঁরা উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই তাঁদের প্রত্যাশা।

প্রসঙ্গত, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে। ২০০৫ সালে এ পদক চালু করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীদের এ পদক দেওয়া হয়।

এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯: প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকায় কুবির ৫ শিক্ষার্থী

চাদঁনী আক্তার, কুবি :

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোনিয়া আক্তার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূরে জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোছা. তাসলিমা খাতুন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তাসপিয়া সালাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিপা আক্তার।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন মুরাদনগরের ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতোকত্তর পর্যায়ে আর্টস এবং সোস্যাল সায়েন্স ফ্যাল্টির সর্বোচ্চ রেজাল্ট অর্জন করায় প্রধানমন্ত্রী স্বর্নপদক পেলেন মুরাদনগরের ওমর ফারুক।

তিনি উপজেলার গাইটুলী গ্রামের ইসমাইল সরকারের বাড়ির আব্দুর রহমানের পুত্র। ছোটবেলা থেকেই তুখোর মেধাবী ওমর ফারুক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফলতার স্বাক্ষর রেখে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে। ফ্যাকাল্টি অব আর্টস এন্ড সোস্যাল সায়েন্সের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেন ওমর ফারুক। এরই ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী স্বর্নপদক-২০১৮ জন্য মনোনিত হন। গতকাল ২৬ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বর্নপদক গ্রহন করেন। তাঁর স্বর্নপদক অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে পোস্ট করছে গাইটুলী গ্রামের সবাই।

ওই গ্রামের রাশেদ আলম জানান, ওমর ফারুক আমার ভাতিজা। সে শুধু আমাদের বংশের নয়, গাইটুলী তথা পুরো মুরাদনগরের গর্ব। আমি তাঁর আরো সফলতা কামনা করছি।

মাসুদ মোল্লা বলেন, ওমর ফারুক আমাদের গ্রামের মর্যাদা বৃদ্ধি করেছে। তাঁর এ অর্জনে আমরা সবাই খুশি। এরাই গ্রামকে প্রতিনিধিত্ব করবে।

এ অর্জনে ওমর ফারুক তাঁর বাবা-মা, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলের নিকট দোয়া কামনা করেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য কুবির পাঁচ শিক্ষার্থী নির্বাচিত

 

 কুবি প্রতিনিধি;

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’র জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচজন মেধাবী শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার কুবির ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচিত পাঁচ শিক্ষার্থী হলেন- এআইএস বিভাগের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা (৩.৮৮), আইসিটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান (৩.৯৬), অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ধীমান বসু (৩.৭৬), বাংলা বিভাগের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস (৩.৪৪) এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি (৩.৯৩)।

কুবির জনসংযোগ বিভাগ জানায়, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
গত ৫ জানুয়ারি ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

 

শাহাদাত বিপ্লব,কুবি :

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) পাঁচ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ থেকে একজন করে মোট পাঁচজন শিক্ষার্থীকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে।

এতে কলা ও মানবিক অনুষদ থেকে ৩.৪৪ পেয়ে বাংলা বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস এবং সামাজিকবিজ্ঞান অনুষদ থেকে ৩.৭৯ পেয়ে অর্থনীতি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ধীমান বসু মনোনীত হয়েছেন।

এদিকে বিজ্ঞান অনুষদ থেকে ৩.৯৩ পেয়ে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি ও প্রকৌশল অনুষদ থেকে ৩.৯৬ পেয়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি(আইসিটি) বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান মনোনীত হয়েছেন।

এছাড়া ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে ৩.৮৮ পেয়ে একাউন্টিং বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘অনুষদীয় কমিটি সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য পাঁচ শিক্ষার্থীকে মনোনীত করেছে। ২০১৮ সালে প্রকাশিত ফলের ভিত্তিতে তারা মনোনয়ন পেয়েছেন।’