Tag Archives: বরুড়ায় জনসম্মুখে ধুমপান করতে নিষেধ করায় ছাত্রলীগ নেতা রাজুকে কুপিয়ে হত্যা

বরুড়ায় জনসম্মুখে ধুমপান করতে নিষেধ করায় ছাত্রলীগ নেতা রাজুকে কুপিয়ে হত্যা

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস (উঃ) ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রাজু (২৯) ও তার বাবা আ: করিম (৫০) কে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। আহত আ: করিমকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮ টার দিকে খোশবাস (উঃ) ইউনিয়নের অলিতলা গ্রামে নিহত রাজুর নানার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সে উপজেলার হোসেনপুর গ্রামের আ: করিমের ছেলে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাজু ও তার বাবা সন্ধ্যার দিকে বাসতলি বাজারে অবস্থান করছিলেন। পাশেই ৭/৮ জন বখাটে যুবক জনসম্মুখে ধুমপান করছিলো। রাজু তাদেরকে একটু দূরে গিয়ে ধুমপান করতে বলায় তাদের সাথে বাকবিতন্ডা হয়।

কিছুক্ষণ পরে অলিতলা, নরসিংপুর, আরিফপুর, রাম্মহন ও পানিপাড়া থেকে ২০/২৫ জন বখাটে যুবক মূহুর্তের মধ্যে বাসতলি বাজারে এসে রাজু ও তার বাবার উপর হামলার চেষ্টা করে। পরে বাসতলি বাজারের স্থানীয় লোকজনের সহায়তা তাদের সরিয়ে দেয়া হয়। পরে বাসতলি বাজার থেকে রাজু ও তার বাবা অলিতলা তার নানা বাড়িতে চলে যায়।

আনুমানিক রাত ৮ টার দিকে ৬/৭ জন যুবক মোটর সাইকেলযোগে অলিতলা তার নানার বাড়ির সামনে রাজুর বুকে ছুরি দিয়ে আঘাত করে ও তার বাবা করিমের পেটে ছুরি মেরে ও কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়। রাজুর বাবা করিমকে প্রথমে কুমেক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

এ ঘটনায় গতকাল রাতে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সার্কেল এসপি প্রশান্ত পাল, বরুড়া থানা অফিসার ইনচার্জ সত্যজিত বড়ুয়া ও তদন্ত (ওসি) ইকবাল বাহার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিত বড়ুয়াকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

এ রির্পোট লেখা পর্যন্ত বরুড়া থানায় কোন মামলা হয়নি।