,

সুলতানপুর জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড মাদ্রাসায় বার্ষিক পুরষ্কার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2019
news-image

স্টাফ রিপোর্টার :

সুলতানপুর জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৪ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এলাহীপুর, সুলতানপুর, প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, পরিচালনা পর্ষদের উপদেষ্টা ডাঃ মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারলেস ম্যাটস্ কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার, মোঃ বোরহান উদ্দিন দুলাল, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মহিউদ্দিন, মোঃ হাবিবুর রহমান, আইসিটি শিক্ষক মোঃ রবিউল হোসেন, পরিচালক মোঃ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ ইমাম হাসান, সহকারী শিক্ষক আবদুল আহাদ, শিক্ষক আবু ছাঈদ, এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম। উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ হাবিবুর রহমান।