Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস খাদে

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক চাঁন মিয়া (৫০) ও জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আব্দু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪৫)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে উজানিসার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশার সব যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চালক চাঁন মিয়া ও যাত্রী বিল্লাল হোসেন মারা যান। আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস খাদে, নিহত ৫

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুরের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই পাঁচ মাইক্রোবাস যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।