,

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।