Tag Archives: ভারত

নিজ মাঠে হোয়াইটওয়াশ

নিজ মাঠে হোয়াইটওয়াশ হয়ে বড় বিপদে ভারত

নিজ মাঠে হোয়াইটওয়াশ হয়ে বড় বিপদে ভারত

ডেস্ক রিপোর্ট:

২৪ বছর পর নিজ মাঠে হোয়াইটওয়াশ হলো ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা। শেষ মুম্বাই টেস্টে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিউই স্পিনের কাছে হার মানতে হয়েছে। এই পরাজয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মার দল।

সিরিজ শুরুর আগে ফাইনালের একদম কাছাকাছি থাকা ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিস্থিতি এখন আরও কঠিন হয়ে গেছে। বর্তমানে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০ এবং পয়েন্টের শতাংশ ৬২.৫০। তারা এখন পর্যন্ত ১২টি টেস্টে অংশ নিয়ে আটটিতে জয় পেয়েছে এবং তিনটি হেরেছে, একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে।

অন্যদিকে, সিরিজের আগে ১১টি টেস্ট খেলে আটটি জয় পাওয়া ভারতীয় দলের জন্য এই হোয়াইটওয়াশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড সিরিজের পর তাদের ম্যাচের সংখ্যা বাড়লেও জয় আটটিতেই সীমাবদ্ধ রয়ে গেছে। ভারতের মোট পয়েন্ট ৯৮, যা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি হলেও পয়েন্টের শতাংশ কম (৫৮.৩৩)। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সুযোগ পেতে হলে শীর্ষ দুই দলকেই পয়েন্টের শতাংশের ভিত্তিতে শীর্ষে থাকতে হবে।

ভারতের পয়েন্টের শতাংশের ভিত্তিতে এখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬, আর ভারতের সাম্প্রতিক দুঃস্বপ্নের কারণ কিউইদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫।

ভারতের সামনে এখন অস্ট্রেলিয়া সফর। পাঁচ ম্যাচের এই সিরিজে ইতিবাচক ফলাফল করতে পারলে রোহিতদের চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা টিকে থাকবে। তবে কাজটি যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী ভারতকে ফাইনালের আগে ছিটকে দেওয়ার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না অস্ট্রেলিয়া।

শেখ হাসিনাকে ভারত

শেখ হাসিনাকে ভারত যে বিশেষ সুবিধা দিয়েছে

শেখ হাসিনাকে ভারত যে বিশেষ সুবিধা দিয়েছে

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। বুধবার (৯ অক্টোবর) শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে সম্পর্কিত এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেন।

ওই নেতা সাংবাদিকদের জানান, “ভারত সরকার শেখ হাসিনাকে যে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, তা দিয়ে তিনি বিশ্বের যে কোনো দেশে ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন।” তিনি আরও বলেন, ভারতে শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং তার বোন শেখ রেহানাও সেখানে অবস্থান করছেন। যদিও ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন, আপাতত শেখ হাসিনা ভারতে থাকবেন এবং শিগগিরই বিদেশে ভ্রমণের কোনো পরিকল্পনা নেই।

সাধারণত কোনো দেশে আশ্রয়প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়।

তাহলে কি শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন, শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায় ভারতের পক্ষ থেকে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে কিনা, সে বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, “এই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের পরবর্তী ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করুন। সেখানে মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে পারবেন।”

ভারতের এক সাবেক কূটনীতিবিদ বলেছেন, “যদি ভারত শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে থাকে, আমি এতে অবাক হব না। এই পরিস্থিতিতে এটি সবচেয়ে স্বাভাবিক ও প্রত্যাশিত পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “ভারতে তিব্বতি শরণার্থীরা যেমন ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভ্রমণ করেন, শেখ হাসিনার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা হতে পারে। ভারতে যত দিন থাকবেন, তিনি নিশ্চয়ই নিষ্ক্রিয় থাকবেন না। দালাই লামার মতো তিনি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন এবং প্রয়োজনে বিদেশ সফরও করবেন।”

সাবেক রাষ্ট্রদূত আরও বলেন, “শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য তাকে ভারতের বাইরে যেতে হতে পারে, এবং এই বাস্তবতাকে অনুধাবন করে ভারত তাকে ট্রাভেল ডকুমেন্ট বা আইসি দিয়ে থাকলে, সেটি স্বাভাবিক ঘটনা।”

সূত্র: যুগান্তর

ভারত শেখ হাসিনাকে আশ্রয়

‘ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভালো কিছু করেনি’

‘ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভালো কিছু করেনি’

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি। শনিবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরের কোনাবাড়িতে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা ভারতকে বলেছি যে, যারা গণহত্যা করেছে, তাদেরকে আশ্রয় দেবেন না, কিন্তু তারা এখনও আমাদের কথা শোনেনি। তাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি, ভারতকে চিঠি দিতে, যাতে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠায়।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা শ্রমিকদের হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে। পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। শেখ হাসিনা পালালেও তার সহযোগীরা এখনো দেশে রয়ে গেছে। তারা মনে করে, শেখ হাসিনা ফিরে আসলে, আবারও তারা লুটপাট করতে পারবে।”

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের চোখ-কান খোলা রেখে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যেন দেশ গড়ে তুলতে পারি।”

ভারতের কাছ থেকে

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে। রবিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

আজ সোমবার কুষ্টিয়ার বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদটি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনের কারণে ওই জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। জমিটি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর পাশের চল্লিশপাড়া এলাকায় অবস্থিত। পদ্মার ভাঙনের কারণে প্রায় তিন কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে ১৫৭/এমপি থেকে ৮৫/১০-এস পিলার এলোমেলো হয়ে যায়।

বিজিবি জানায়, জমিটি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ারদের জরিপ অনুযায়ী, ভারতের ভেতরে প্রায় ২০০ একর বাংলাদেশি জমি এবং বাংলাদেশের ভেতরে প্রায় ৪০ একর ভারতীয় জমি চিহ্নিত করা হয়েছিল।

গতকাল বিএসএফের আমন্ত্রণে মহিষকুন্ডির জামালপুর সীমান্ত পিলারের কাছাকাছি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। জমি নিয়ে আলোচনা ছাড়াও বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকপাচার রোধে গুরুত্বারোপ করা হয়।

বিজেপি নেতা

মসজিদে ঢুকে মুসলিমদের হ’ত্যা করার হুমকি দিলেন বিজেপি নেতা

মসজিদে ঢুকে মুসলিমদের হত্যার হুমকি 

আন্তর্জাতিক ডেস্কঃ

মসজিদে ঢুকে মুসলিমদের হ’ত্যা করার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র বিধায়ক নীতেশ রানে। আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় তিনি বলেন, “রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে মুসলিমদের হ’ত্যা করব। এটা মাথায় রেখো।”

এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর, আহমেদনগর পুলিশ নীতেশ রানের বিরুদ্ধে দুটি মামলা করেছে। যদিও পুলিশ প্রাথমিকভাবে এ বিষয়ে নিষ্ক্রিয় ছিল, ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়।

এদিকে, আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এই বক্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, “রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, “আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যেই মুসলিমদের হ’ত্যা করার হুমকি দিচ্ছেন। বিজেপি মহারাষ্ট্রের নির্বাচনের আগে সাম্প্রদায়িক উ’ত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। নীতেশ রানে-র বিরুদ্ধে দায়েরকৃত এফআইআরের ভিত্তিতে তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত।”

বিতর্কের জেরে বিজেপি জানিয়েছে, নীতিশ রানের বক্তব্য দলীয় মতামত নয়। দলের মুখপাত্র তুহিন সিনহা তার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।

পুলিশ জানিয়েছে, নীতেশ রানের বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

আওয়ামী লীগ ভারতের গোলামি করলেও দেশের মানুষ ভারতের গোলামি করবে না: রিজভী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের কথায় স্পষ্ট যে, দলটির ক্ষমতার উৎস জনগণ নয়। ক্ষমতার উৎস ভারত। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটের প্রতি আস্থা ও বিশ্বাস নেই। ভারত সরকারের ক্ষমতার জোরে শেখ হাসিনা ক্ষমতায় আছে। আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। যা স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ভারতের গোলামি করলেও দেশের মানুষ ভারতের গোলামি করবে না। ঐতিহাসিকভাবেই যেকোনো ধরণের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাহসী জনগণের সর্বশক্তি দিয়ে প্রতিরোধের বীরত্বগাঁথা ঐতিহ্য রয়েছে। ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের আপত্তি ভারতের শাসকদের পলিসি, নীতি নিয়ে। তাই দলমত নির্বিশেষে ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক মুখে দুই কথা বলেন। কিন্তু তার এই দ্বৈততার মধ্যেই প্রকৃত সত্যটি বের হয়ে আসে। তিনি আওয়ামী লীগের এক সমাবেশে বলেছেন,‘‘আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি বসায়নি।” একই সভায় তার বক্তব্যের আর এক জায়গায় তিনি বলেছেন, ‘‘নির্বাচনে ভারত জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে, এটি জরুরি ছিল।” তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, ‘‘শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সব অবিশ্বাসের দেয়াল ভেঙ্গে দিয়েছে।” ওবায়দুল কাদেরের বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় ভারতের সহযোগিতায় বিনা ভোটে তামাশার নির্বাচনের মাধ্যমে তারা আবারও ক্ষমতা দখল করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারতের প্রতিভূ হয়ে শেখ হাসিনা বাংলাদেশকে সর্বনাশায় পরিণত করেছে। জনসমর্থনহীন শেখ হাসিনার একনায়কতন্ত্রের দৌরাত্ম্য এক উদ্ভট, দৃষ্টান্তহীন এবং নিষ্ঠুর খামখেয়ালি রাজার মতো ভারতকে খুশি করতেই ব্যস্ত রয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্প্রসারণের আওতার মধ্যে ক্রমাগতভাবে ঠেলে দিচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল করে একটি ডামি রাষ্ট্র বানানোর সুদূরপ্রসারী পরিকল্পনা কার্যকর করছেন তিনি। বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য তারা পুরো দেশটাকেই ডামি রাষ্ট্র বানিয়ে ফেলেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভারত বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে বাকশালী শাসনের পক্ষে সহযোগিতা করছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আজ অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। তিনি বারবার বলেছেন, ‘‘শেখ হাসিনার ক্ষমতার উৎস জনগণ নয়। বিদেশি প্রভু। তারা দেশকে প্রতিবেশী রাষ্ট্রের অঙ্গরাজ্য বানিয়েছে। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই”।’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা দহগ্রাম সীমান্তে বাংলাদেশি রাফিউল ইসলাম টুকলুকে গত রবিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে হত্যা করেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাত্র ছয় দিন আগে গত ২২ জানুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীনকে বিনা উস্কানিতে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করে বিএসএফ। এই হত্যার পর বিএসএফের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় তা অভিসন্ধিপ্রসূত, উপহাসমূলক এবং নির্জলা মিথ্যাচার। কিন্তু আওয়ামী ডামি সরকার সীমান্তে অব্যাহত এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত প্রতিবাদ তো দূরের কথা টু শব্দ পর্যন্ত করার সাহস দেখাতে পারেনি। উল্টো ভারতের তোষামোদিতে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রীরা।’

রিজভী বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে রাফিউল ইসলাম টুকলুসহ সীমান্তে বিএসএফের উপুর্যপুরি সকল বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত রাফিউল ইসলাম টুকুলু আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘নতুন পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, “এই বিষয়ে আমরা এখন কথা বলতে চাই না।” নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “এসব বিচ্ছিন্ন ঘটনা! এ নিয়ে আলোচনার কি আছে ?” অন্য এক মন্ত্রী বলেছেন, “নো কমেন্টস”।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএসএফের সীমান্তে হত্যাকে কিভাবে একজন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলেন। সীমান্তে ভারত দখল, হত্যাযজ্ঞ চালালেও আমরা কিছু বলতে পারব না। কয়েক বছর আগে এক আওয়ামী মন্ত্রী বলেছিলেন, ‘‘ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না।” এই হচ্ছে তাবেদার আওয়ামী ডামি সরকারের নতজানু নীতি। ক্ষমতার জন্য এরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতে কুণ্ঠিত নন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসেবে গতবছর বিএসএফ ৩০ জন বাংলাদেশিকে হত্যা করেছে। প্রাণহানি ছাড়াও ৩১ জন বাংলাদেশিকে মারাত্মক শারীরিক নির্যাতন করে পঙ্গু করে দিয়েছে বিএসএফ। কেবল সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা নয়, বাংলাদেশের ভেতর ঢুকে লুটপাট, হামলা, ভাঙচুর, এমনকি ধর্ষণের ঘটনা ঘটালেও কোনো প্রতিবাদ করেন না শেখ হাসিনার নতজানু সরকার। ক্ষমতার জন্য একান্ত বাধ্যগতভাবে গোলামি করছেন তিনি। এটাই কি স্বামী-স্ত্রীর ভালোবাসার নমুনা।

ভারতের সঙ্গে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে। সমুদ্র সীমান্ত রয়েছে শ্রীলংকার সঙ্গে। আমরা জানি, এই সব দেশের সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন আছে। বাংলাদেশ ছাড়া অন্য ৫টি দেশের সীমান্তে বিএসএফের গুলিতে নিরীহ কোনো লোক নিহত হওয়ার কোনো খবর খুব একটা চোখে পড়ে না।’

রুহুল কবির রিজভী বলেন,‘আন্তর্জাতিক সীমান্ত আইনে কোনো দেশ অন্য দেশের নিরস্ত্র নাগরিককে হত্যা করতে পারে না। কেউ যদি অন্যায় করে তাহলে তাকে গ্রেপ্তার করে সে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও বিএসএফ তার কোনো তোয়াক্কাই করে না।’

ভারতের উত্তরাখণ্ডের মাদ্রাসায় পড়ানো হবে রামায়ণ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলোতে রামায়ণ পড়ানো হবে। চলতি বছর নতুন এই সিলেবাস সেখানকার চারটি মাদ্রাসায় যুক্ত করা হচ্ছে। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড জানিয়েছে, পর্যায়ক্রমে তাদের ১১৭টি মাদ্রাসার পাঠ্যসূচিতেই যুক্ত হবে রামায়ণ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের দেহরাদুন, হরিদ্বার, নাইনিতল ও উধম সিং নগর মাদ্রাসার পাঠ্যসূচিতে রামায়ণ যুক্ত করা হচ্ছে। রামায়ণ পাঠদানের জন্য নতুন শিক্ষকও নিয়োগ দেওয়া হবে।

উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কোরআন শিক্ষার পাশাপাশি রামায়ণও পড়াবো। আমরা যদি লক্ষ্মণের কাহিনী থেকে তাদের শেখাতে পারি যে বড় ভাইয়ের জন্য তিনি কত ত্যাগ করেছিলেন, তাহলে ক্ষমতার লালসে আওরঙ্গজেবের ভাই হত্যার কাহিনী শেখানোর দরকার কি?’

এই চার মাদ্রাসায় ড্রেসকোডও নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। ওয়াকফ বোর্ড থেকে এই চার মাদ্রাসায় রামায়ণ জানা চারজন প্রিন্সিপালকে নিয়োগ দেওয়া হবে। নতুন সিলেবাস তৈরির জন্য আরও বড় পরিকল্পনা রয়েছে তাদের।

শামস বলেন, ‘এই চারটি মাদ্রাসাই হবে স্মার্ট ক্লাসের মডেল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থা আধুনিক করা খুবই প্রয়োজন। আমরা জাতীয় শিক্ষাক্রমের বইও যুক্ত করতে চাই।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘মাদ্রাসার আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে রামের গল্প যুক্ত করা হচ্ছে। রাজত্ব ত্যাগ করে রাম বাবার ওয়াদা রক্ষায় বনবাসে গিয়েছেন। শ্রী রামের মতো ছেলেই তো সবাই চাইবেন বলেও মন্তব্য করেন মাদ্রাসা বোর্ডের প্রধান।

বিরোধীরা যখন নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছিল তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিরোধীরা যখন নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছিল তখন ভারত আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয় তিনি বলেন, ‘রোড কানেক্টিভিটি, ইলেকট্রিক বাস একটা বিষয় আছে। আমাদের যেগুলো চলমান প্রকল্প ভারতের সঙ্গে যেগুলো এলওসিতে চলছে, সেগুলোর অগ্রগতি এবং পরে বাংলাদেশের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তারা কীভাবে অংশ নিতে পারে, শেয়ার করতে পারে- সে বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করা হচ্ছে।’

রাজনীতি নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কতগুলো বিষয় নিয়ে অভিন্ন মত তো আমাদের মধ্যে আছে। কমিউনালিজম, ক্রস বর্ডার টেরোরিজম- এসব বিষয় সবসময় আমাদের দ্বিপাক্ষিক অবস্থান জোরালো থাকবে।’

তিনি বলেন, ‘সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে আমাদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হওয়া দরকার। সেই সম্পর্ক বজায় রাখতে আমরা উভয় পক্ষই একমত।’

মন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচন সামনে রেখে সার্বিক বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভারত আমাদের সঙ্গে সৎ প্রতিবেশীমূলক আচরণ করেছে। যেটা প্রয়োজন ছিল। এদেশের কিছু কিছু অপজিশন, তারা কোনো কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে নির্বাচন ভন্ডুল করতে চেয়েছিল। তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, সে কথা তো আমাদের স্বীকার করতেই হবে।’

একুশ বছর ভারতের সঙ্গে আমাদের শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে সংশয় ও অবিশ্বাসের দেওয়ালটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেঙে দিয়েছেন।’

সংঘাতে জড়ানো মিয়ানমারের উসকানি থাকলেও বাংলাদেশ তাতে সাড়া দেয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‌‘মিয়ানমারের সঙ্গে এ পর্যন্ত আমাদের কোনো সংঘাত হয়নি। সংঘাতে আমরা যাব না।’

নির্বাচনের আগে ভারতের সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখনো কি সেভাবে আছে, আগামীতে কি সেভাবে থাকবে- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের চিড় ধরার কোনো কারণ আমি দেখছি না।’

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ

ডেস্ক রিপোর্ট:

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আক্রান্ত রোগীদের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগের দিন বুধবার কেরালায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩০০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৩ জনের। বর্তমানে ভারতজুড়ে করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৬৬৯ জনে।

করোনা মহামারি প্রতিরোধে গঠিত ভারতের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোভিড টাস্ক ফোর্সের কো চেয়ারম্যান ডা. রাজীব জয়দেভান ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, কেরালার কোচি অঞ্চলে গত কয়েক দিনে জ্বর ও ঠান্ডাজনিত নানা উপসর্গের কারণে যারা হাসপাতালে এসেছেন, তাদের ৩০ শতাংশই শনাক্ত হয়েছেন করোনা পজিটিভ হিসেবে।

কেরালার স্বাস্থ্য বিশেষজ্ঞ শ্রীজিৎ এন কুমার অবশ্য সংক্রমণের সাম্প্রতিক এই উল্লম্ফণকে তেমন অস্বাভাবিক মনে করছেন না। এনডিটিভিকে এই বিশেষজ্ঞ বলেন, ‘অন্যান্য ছোঁয়াচে রোগের মতো করোনাকেও সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এটি শ্বাসতন্ত্রের একটি রোগ এবং শীতের সময় স্বাভাবিকভাবেই এর প্রকোপ বাড়ছে।’

‘অর্থাৎ, মহামারির শুরুর দিকে কোভিড যে ভয়াবহ চেহারা নিয়ে এসেছিল, এখন আর তা নেই। এটা এখন সর্দিজ্বর বা ইনফ্লুয়েঞ্জার একটি ধরনে পরিণত হয়েছে।’

আক্রান্তদের নমুনা পরীক্ষা করে জানা গেছে, জেএন ডট ওয়ান নামে করোনাভাইরাসের নতুন একটি ধরন কেরালার সাম্প্রতিক সংক্রমণ পরিস্থিতির জন্য দায়ী।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. মানসুখ মাণ্ডব্য বুধবার উচ্চপর্যায়ের একটি বৈঠক আহ্বান করেছিলেন। সেই বৈঠকে কেরালার করোনা পরিস্থিতি সামাল দিতে সেখানকার রাজ্য সরকারকে কেন্দ্র থেকে যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি, পাশাপাশি অন্যান্য রাজ্যকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

জেএন ডট ১ মূলত করোনার অমিক্রণ ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এই ধরনটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ ক্যাটাগরিভুক্ত করেছে। পাশাপশি এক বিবৃতিতে বৈশ্বিক এই সংস্থাটি বলেছে, ‘জেএন ডট ১ সম্পর্কে এখনও খুব বেশি তথ্য জানা যায়নি। সদস্যরাষ্ট্রগুলোকে এই ভাইরাসটির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’

ভারতকে কাঁদিয়ে মাসসেরা ট্রাভিস হেড

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন ট্রাভিস হেড। একই আসরের সেমি ফাইনালেও ম্যাচ সেরা হয়েছিলেন এই অজি অলরাউন্ডার। নভেম্বর জুড়ে এমন অনবদ্য পারফরম্যান্স করায় এবার আইসিসি থেকেও স্বীকৃতি পেলেন হেড। নভেম্বরের মাসসেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে চোট পান বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড। স্ক্যানে চিড় ধরা পড়ে তার। এরপরেও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছিল। আর সেটার প্রতিদানও উজাড় করে দিয়েছেন এই অজি ব্যাটার।

প্রত্যাবর্তনের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে নিজেকে ভালোভাবেই মেলে ধরেছিলেন। সেমিফাইনালেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এরপর ফাইনালে খেললেন ১৩৭ রানের মহাকাব্যিক এক ইনিংস। অথচ পঞ্চাশ পেরুনোর আগেই দলের তিন উইকেটের পতন বাড়তি চাপ ফেলেছিল তার উপর।

সেখান থেকেই মার্নাস ল্যাবুশেনকে নিয়ে খেলেছেন ম্যাচজয়ী ইনিংস। দরকারে বুঝেশুনে এগিয়েছেন। আবার কখনো পাল্টা আক্রমণ করে ভারতীয় বোলারদের মনোবল ভেঙেছেন।

এদিকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দল সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে।