Tag Archives: ম্যাচ

ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি, কবে কখন ম্যাচ

ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি, কবে কখন ম্যাচ

ডেস্ক রিপোর্ট:

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা নিয়ে সবসময়ই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। সমর্থকরা ভাগ হয়ে যায় দু’ভাগে, যেখানে প্রিয় দলকে সমর্থন আর প্রতিপক্ষ দলকে নিয়ে মজা করতে দেখা যায় ভক্তদের। যদিও সাম্প্রতিক সময়ে বড় আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে এই দুই দলকে খুব একটা মুখোমুখি হতে দেখা যায়নি। তবে এবার সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে, কারণ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

উজবেকিস্তানে অনুষ্ঠিত ফিফা ফুটসাল বিশ্বকাপের ২৪টি দলের মধ্যে থেকে এবার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি মাঠে গড়াবে রোববার, ৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টায়। যা নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ফুটসাল বিশ্বকাপের দশম আসরের প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিল ফাইনালে উঠে আসে। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নেয়। এখন তারা মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

ফিফা ফুটসাল বিশ্বকাপে আর্জেন্টিনা একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, সেটি ছিল ২০১৬ সালে। তবে ২০২১ সালের আসরে তারা রানার্সআপ হয়। অন্যদিকে, এই ১০টি আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয়বারের মধ্যে পাঁচবারই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এবার জিতলে তারা ছয়বার চ্যাম্পিয়ন হয়ে ‘হেক্সা মিশন’ সম্পন্ন করবে।

ঘরের মাঠে আরেকটি হতাশার রাত বার্সেলোনার

স্পোর্টস ডেস্কঃ

লা লিগার ম্যাচে সোমবার (১০ এপ্রিল) রাতে জিরোনাকে ক্যাম্প ন্যুতে আতিথ্য দেয় জাভি হার্নান্দেজের দল। চার বছর পর লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে রিয়ালের চেয়ে যোজন দূরত্ব নিয়ে তারা আগাচ্ছিল। সেই ধারাবাহিকতায় তারা পয়েন্ট বাড়াতে পারত জিরোনার বিপক্ষে। কিন্তু ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচের শুরুর কয়েকটি মিনিট তুমুল দৌড় প্রতিযোগিতার পসরা বসে। মূলত দুই দলই পরপর আক্রমণ শাণাচ্ছিল। বল এই বার্সেলোনার গোলমুখে তো এই জিরোনার গোলমুখে। শুরুর দুই মিনিটেই সফরকারীরা বার্সার দুর্গে পরপর হানা দেয়। এর একটু পরই অল্প সময়ের ব্যবধানে দু’বার সুযোগ আসে বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সামনে। গাভির ক্রস থেকে প্রথম সুযোগ মিসের পর, দ্বিতীয় বার তিনি বল গোলবারের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। তারা নবম মিনিটেও এগিয়ে যেতে পারত। গোল হয়ে গেলে অবশ্য ‘কৃতিত্ব’টা পেতেন জিরোনার খেলোয়াড়েরা। জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা ও ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনোর ভুল বোঝাবুঝিতে গোল প্রায় হয়েই গিয়েছিল। গোলরক্ষকের অবস্থান না বুঝেই বুয়েনো ব্যাক পাস দিয়েছিলেন। গোল যখন প্রায় হয় হয়, সে সময়েই অনেকটা দৌড়ে এসে কোনোরকমে বলটাকে বাইরে পাঠান গাজ্জানিগা। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। দুরূহ কোণ থেকে রাফিনিয়ার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

৫৫ মিনিটে বার্সাকে স্তব্ধ করে দেওয়ার বেশ ভালো সুযোগ নষ্ট করে জিরোনা। আর্জেন্টিনা অনূর্ধ্ব–২৩ দলের খেলোয়াড় ভালেন্তিন কাস্তেয়ানোস আন্দ্রে টের স্টেগানকে একা পেয়েও বল বাইরে মেরে বসেন। ৭৮তম মিনিটে সুযোগ পান লেভান্ডফস্কি। সার্জিও বুস্কেটুসের থ্রু বল বক্সে পান তিনি। সেখানে জিরোনার ডিফেন্ডাররা তাকে রুখে দেন। এভাবে ঘরের মাঠে আরেকটি হতাশার ফল নিয়ে ফিরল বার্সা। এর আগে সম্প্রতি ঘরের মাঠে কোপা দেল রে’র কোয়ার্টারে রিয়ালের কাছে হেরে যায় ক্লাবটি। যা তাদের টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত করে।

জিরোনার সঙ্গে ড্র-য়ে শীর্ষে থাকা লেভান্ডফস্কিদের পয়েন্ট ২৮ ম্যাচে ৭২। সমান ম্যাচে কার্লো আনচেলত্তির রিয়ালের পয়েন্ট ৫৯।