,

দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পিতা মোস্তাক হাজারীর ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লার দাউদকান্দি প্রতিনিধি মোঃ জাকির হোসেন হাজারীর পিতা হাজী মোঃ মোস্তাক হাজারী (৬৫) বুধবার ভোর সাড়ে ৫ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি—–রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর পেন্নাই শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সরকার, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।