Tag Archives: যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা জিলা স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুলে  বৈরী আবহাওয়ার মধ্যেও বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয় ৷

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক  মোহাম্মদ আবদুল হাফিজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ৷ প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশাল আনন্দ র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে কান্দিরপাড় , ধর্মসাগর , ঈদগাহ প্রদক্ষিণ শেষে বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালি  শেষে সকল ছাত্রের মধ্যে টিফিন বিতরণ করা হয়। অত:পর বিদ্যালয়ের কর্মশালায় ছাত্র-শিক্ষক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ছাত্র শিক্ষকগণ বিশেষত প্রাক্তন শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা , কুমিল্লা অঞ্চলের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকের মধ্যে মকবুল আহম্মদকে গুণী শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়। ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নুরুল হক এবং প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুদিপ্তা রাণী রায়কে ।

কর্মরত শিক্ষকদের মধ্যে প্রভাতি শাখার দুইজন সিনিয়র শিক্ষক জীবন কৃষ্ণ ভদ্র ও মো: আবদুল হালিমকে এবং দিবা শাখার সিনিয়র শিক্ষক মো: গোলাম মোস্তফা ও আবু ওয়াফা মো: নাঈমকে ক্রেস্ট দিয়ে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধিত করা হয়। প্রাক্তন শিক্ষকদের যারা উপস্থিত ছিলেন তাঁদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়।

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত‘

 

স্টাফ রিপোর্টারঃ

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে “কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার সকালে নগরীর শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে শেষ হয়। পরে নারী নেতৃবৃন্দ নবাব ফয়জুননেছা চৌধুরানীর প্রতিকৃতিতে ফুলেন শুভেচ্ছা জানান।

এরপর নগর মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম (বার), স্থানীয় সরকার উপপরিচালক অর্পনা বৈদ্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পাপড়ী বসু, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আফজাল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেসমিন আরা বেগম, জেলা পরিষদ সদস্য বিশিষ্ট নারী নেত্রী এডভোকেট ফাহমিদা জেবিন।

আধুনিকা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সম্মিলিত নারী ফোরামের ভাইস প্রেসিডেন্ট দিলনাশ মোহসেন।

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

 

স্টাফ রিপোর্টারঃ

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টার দিকে নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এর আগে দিবসটি উপলক্ষে নগরীর রামঘাটস্থ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।