Tag Archives: লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ওয়াগন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ছোট হরণ নামক ১৯ ও ২০ নং সেতুর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকাগামী পূর্বাঞ্চলের সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

মালবাহী ওয়াগনের পরিচালক ইমতিয়াজ রহমান জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে বেলা ১১:১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া পাস করে ১১:২০ মিনিটে তালশহর পূর্বস্থানে গাড়ির একটি চাকা লাইনচ্যুত হয়। তিনি বলেন, লাইনচ্যুত হওয়া ওয়াগনের অংশ রেখে মালবাহী ওয়াগনটি তালশহর স্টেশনে নিয়ে যাবে। এরপর আখাউড়া থেকে ইঞ্জিন এনে ওয়াগনের লাইনচ্যুত অংশ রেখে বাকি অংশ আখাউড়া জংশনে নিয়ে যাওয়া হবে।

তিনি আরও জানান, উদ্ধারকারী ক্রেন আসলে লাইনচ্যুত ওয়াগনটি নিয়ে যাওয়া হবে। সে পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা এবং সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী ক্রেন না আসা পর্যন্ত এক পথে ট্রেন চলাচল করবে। তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, ১ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। এর পরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আসলাম। তিনি একজন মুরগী ব্যবসায়ী ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। একটু দূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা শুনেছি দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে (ঢাকা অভিমুখে) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান।

সহকারী স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরো জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।