,

নবীনগরে ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 30, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর প্রতিনিধি:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ শফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, চেয়ারম্যান জামাল হোসেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, জসিম উদ্দিন, জহির উদ্দিন চৌধুরী সাহান, আশরাফুল ইসলাম রিপন, ওমর ফারুক সহ আরো অনেকে।
সভায় মহান বিজয় দিবস সুন্দর ও সার্থকভাবে উদযাপনে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।