Tag Archives: ষোলনল ইউনিয়ন

কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাজাঁসহ আটক ৪

কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাজাঁসহ আটক ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

৮ আগষ্ট রাতে পুলিশের অভিযানে উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর-পোয়াত সড়কের তিন রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাসনগাছার ইয়াছিন মিয়ার ছেলে মো: শাহাদাত (২৫), বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো: নাইম (২০), একই উপজেলার জঙ্গলবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে মো: অন্তর (২২), ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে মো: রুবেল মিয়া (২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এস.আই) নাছিরুল্লাহ রুবেল, সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার গোবিন্দপুর-পোয়াত তিন রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২ কেজি গাজাসহ ৪ জনকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা কাউসার নামের একজন পালিয়ে যায়। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুড়িচংয়ে অসহায় হিন্দু পরিবারের মাঝে কুটির শিল্পের কাজের জন্য বাঁশ বিতরণ

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামে সাদা মনের মানুষ নামে একটি সংগঠনের উদ্যোগে গ্রামের অসহায় অসচ্ছল হিন্দু পরিবারের মাঝে কুটির শিল্পের কাজের জন্য বাঁশ বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারী) বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের ইউনাইটেড ষোলনল সাদা মনের মানুষ নামে একটি সংগঠনের উদ্যােগে আগানগর গ্রামের ২০টি অসচ্ছল অসহায় হিন্দু পরিবারের মাঝে কুটির শিল্প কাজের জন্য বাঁশ বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবলীগের নেতা, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ মোবারক হোসেন খন্দকার, ইউনাইটেড ষোলনল সাদা মনের মানুষ পরিবারের সকল সদস্যবৃন্দ।