,

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2023
news-image

ডেস্ক ‍রিপোর্ট:

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ জমির হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে কোস্টগার্ড আটক করেছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মো. ফজলুল হকের নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ঢাকাগামী এমভি রহমত লঞ্চের নিচ তলায় ব্যাগ হাতে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে দুইটি প্যাকেটে মোট ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রেতা জমির হোসেনকে আটক করে। মাদক বিক্রেতা জমির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার হরিমন্ডল বাজার এলাকার দক্ষিণ তেতাপুর ভূমি গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মাদক বিক্রেতাকে গাঁজাসহ চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।