Tag Archives: সম্মাননা

কুমিল্লায় “প্রাণী প্রেমীদের মিলন মেলা

কুমিল্লায় “প্রাণী প্রেমীদের মিলন মেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লায় “প্রাণী প্রেমীদের মিলন মেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাসরিন আক্তার হীরা:

কুমিল্লায় দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাট’স হোম বিড়ালের বাড়ি এর আয়োজনে ‘প্রানী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে “প্রাণী প্রেমীদের মিলন মেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৪” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার।

 

দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও Cat’s Home বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্যালয়ের উপ-পরিচালক জেড.এম. মিজানুর রহমান খান, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সংরাইশ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান, কুমিল্লা প্রেস ক্লাবের সহ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, আরকে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোঃ রেহান উদ্দিন ।

নুসরাত জাহান শিবলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেট মোহাম্মদ ইব্রাহিম, ভেট শেখ ইসমাইল আহমেদ, ভেট মনিরুল ইসলাম খান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুলসহ আরো অনেকে।

সমাজ সেবায় অবদান রাখায় কুমিল্লা নবাব ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ কামাল উদ্দিন, এসএএস ইনস্টিটিউট যুক্তরাজ্যের প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট সরকার রেজাউল ইসলাম শিমুল, আমার মা আমার পৃথিবীর স্বত্বাধিকারী রোটাঃ আবদুল্লাহীল বাকী, রোটাঃ রফিকুল ইসলাম রকি, ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালীর সভাপতি আবদুল কুদ্দুস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মোখলেছুর রহমান, ডাক্তার শেখ মোঃ শাহজালাল, মেসার্স চৌধুরী কর্পোরেশনের স্বত্বাধিকারী মুন চৌধুরী, বিজয় টিভির দেবীদ্বার প্রতিনিধি ডাক্তার মোঃ এনামুল হক, প্রবাসী শাফায়েতুল ইসলাম আজিজকে সম্মাননা প্রদান, অসহায় প্রাণী উদ্ধারে ভূমিকা রাখার জন্য লাকী রহমান, শায়লা শিলা ও প্রানী চিকিৎসায় অবদান রাখায় ভেট মারুফ হাসান ইমরানকে বিশেষ সম্মাননা প্রদান, প্রানী ভিত্তিক সংবাদের জন্য মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কুমিল্লা ২৪ টিভির চেয়ারম্যান তাওহিদ হোসেন মিঠু, দৈনিক আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান মজুমদার, জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, চেতনা ৭১ এর সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিন কুমিল্লা জেলা প্রতিনিধি মাইনুল হক ও কুমিল্লা নিউজ এর সম্পাদক জহিরুল হক বাবুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া মৎস্য ও পশু খাদ্য উৎপাদনকারী কুমিল্লার নতুন প্রতিষ্ঠান আরকে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেড এর সহযোগিতায় বিড়ালের যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতি সাইফ উদ্দিন রনী বলেন, এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য। বিনা কারনে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা, রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবী জানান তিনি। এছাড়া দুর্ঘটনায় আক্রান্ত হওয়া অসহায় প্রাণীদের উদ্ধার কাজের জন্য একটা টিম গঠনে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

কুমিল্লায় এক্সপার্ট আইটি পার্কের উদ্যোগে ২ শতাধিক ফ্রিল্যান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান

স্টাফ রিপোর্টার :

ফ্রিলান্সিং কোর্স শেষ করে নিজেকে সফলতার প্রান্তে নিয়ে আসায় কুমিল্লায় এক্সপার্ট আইটি পার্কের উদ্যোগে শতাধিক ফ্রিল্যান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শনিবার ( ২ মার্চ) কুমিল্লা টমছমব্রিজের হোটেল ওয়াসিস রেস্টুরেন্ট এর অডিটরিয়ামে সারাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে ৭০ জনকে সম্মাননা ও প্রশিক্ষণ সম্পন্ন করায় ২০০ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে এক্সপার্ট আইটি পার্কের সিইও এবং মেন্টর মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামস আইটি জোনের সভাপতি ও শিক্ষা বিশেষজ্ঞ সামসুদ্দিন আহমেদ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল খান কারিগরিও কমার্স কলেজের আইসিটি প্রভাষক ও রাস্ট্রপতি পদকপ্রাপ্ত জাতীয় শেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার মো: নিজামুদ্দীন। ফাউন্ডার অফ আরিফ নোটস এর সত্তাধিকারি আরিফুল ইসলাম, এস.কে মিডিয়ার প্রতিষ্ঠাতা ও বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী, রিফাত এম হক ফাউন্ডার। ইন্সট্রাকটরি ফাউন্ডার রিফাত এম হকসহ আরো অনেকে।

ব্রাউন ইউনিভার্সিটির বিশেষ সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী

ব্রাউন ইউনিভার্সিটির বিশেষ সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মাননায় ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুলের মেডিসিন অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ডা. মুকেশ কে. জৈন প্রধানমন্ত্রীর কাছে দি লোটে নিউইয়র্ক হোটেলে প্রশংসাপত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূরে এলাহি মিনা এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ব্রাউনের ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুল কমিউনিটি ক্লিনিক মডেলের উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘ প্রধানমন্ত্রীকে তার স্বীকৃতির জন্য বিশেষ সম্মাননা দিয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া প্রশংসাপত্রে বলা হয়েছে, জাতিসংঘ কর্তৃক ‘শেখ হাসিনা উদ্যোগ’-এর সাম্প্রতিক স্বীকৃতির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।

এতে আরও বলা হয়, কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার একটি সফল মডেল: প্রাথমিক স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, এবং কমিউনিটি সম্পৃক্ততা উন্নয়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য পরিধির জন্য একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ড. জৈন জনস্বাস্থ্য ও গবেষণার ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি সম্ভাব্য প্লাটফর্ম হিসেবে বাংলাদেশ-ব্রাউন বায়োমেডিকেল রিসার্চ অ্যান্ড এডুকেশন ইনিশিয়েটিভ সম্পর্কে আলোচনা করেন। প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন এবং এর প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে চিকিৎসা ও ক্লিনিক্যাল গবেষণার উন্নয়নের ওপর জোর দেন। তিনি জানায়, আমরা সবসময় গবেষণাকে গুরুত্ব দিচ্ছি। এটি চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দারুণ ভূমিকা রাখতে পারে।

ব্রাউন ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সার্ভিক্যাল ক্যানসারের পরীক্ষা করছে। ড. জৈন আরও বলেন, তারা ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা গ্রহণকারী রোগীদের রেকর্ড রাখার জন্য বিভিন্ন কমিউনিটি ক্লিনিককে ইলেকট্রনিক ডেটা ম্যানেজমেন্ট চালু করতে বাংলাদেশকে সাহায্য করতে পারে। গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একটি অংশীদ্বারত্ব সর্ম্পক গড়ার ইচ্ছা প্রকাশ করেছে তারা। এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের ইচ্ছাও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।