,

তিতাসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ বোনের লাশ ভেসে উঠলো ২২ ঘণ্টা পর

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলায় দাদির সাথে গোমতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দুই বোনের মরদেহ ভেসে উঠেছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতিমা (৬) ও মহাসিন মিয়ার মেয়ে মনিজা (৭) তাদের দাদির সাথে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। চাঁদপুর থেকে ফায়ারসার্ভিসের একদল ডুবুরি এসে তিতাস থানা নপুলিশের উপস্থিতে প্রায় ৩-৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার এসআই মোস্তফা জানান, শনিবার সকাল ১০টার দিকে নিখোঁজ ২ বোনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছে।