Tag Archives: স্বাস্থ্যমন্ত্রী

নির্যাতনকারিদের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী সাফাই গাইলেন !

 

ডেস্ক রিপোর্ট:

একনেকের মিটিং শেষে আজ মঙ্গলবার (১৮ মে) শেরে বাংলা নগরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সাংবাদিক রোজিনা ইসলামের নির্যাতনের বিষয়ে নির্লজ্জ সাফাই গাইলেন।

তিনি বললেন, সাংবাদিক রোজিনা ইসলামকে কোনো নির্যাতন করা হয় নি। তিনি বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। টেলিফোনে যা শুনেছি তাতে জেনেছি যে, সাংবাদিক রোজিনা ইসলাম একটি একাকি কক্ষে ঢুকেছিলেন। সেখানে টিকা সংক্রান্ত কিছু গোপন নথিপত্র ছিল। সেই নথিপত্র কিছু তিনি নিয়েছিলেন এবং কিছু ছবি তুলেছিলেন। এরপর তাকে দেখে ফেলেন এবং কর্মকর্তারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে সোপর্দ করেন। এইটুকুই আমি জানি।

অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা তার গলা টিপে ধরেছে যে ভিডিওটি, সেটি স্বাস্থ্যমন্ত্রী অস্বীকার করে বলেন, বরং অতিরিক্ত সচিব তাকে বলেছেন, ওই সাংবাদিকই তাকে গায়ে কামড় দিয়েছে এবং নির্যাতন করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের কাছে ওই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জড়িত থাকার কথা অস্বীকৃতি জানিয়ে বরং ঘটনার পক্ষে সাফাই গেয়েছেন। তিনি দাবি করেছেন, ঘটনার আধা ঘণ্টা পরে পুলিশে সেখানে এসেছে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকরা যখন স্বাস্থ্যমন্ত্রীকে বলেন যে, ৫ ঘণ্টা তাকে ঘরে আটকে রাখা হয়েছিল তখন জাহিদ মালেক বলেন যে, তিনি অসুস্থ থাকার জন্য ওখানে পড়ে ছিলেন। তাকে হেনস্থা করা হয় নি।

সূত্র: বাংলা ইনসাইডার।

বাইডেন প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রীর নিয়োগ পেলেন রূপান্তরিত নারী রাচেল লেভিন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে এক রূপান্তরিত নারীকে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

সমাজে অবহেলা আর অনাদরে বেড়ে ওঠেন তৃতীয় লিঙ্গের মানুষ। একজন মানুষ হিসেবে যতটুকু সম্মান বা মর্যাদা নিয়ে বেঁচে থাকার কথা তার ছিটেফোটাও পান না তারা। কিন্তু এত অবহেলা আর অবজ্ঞার পরও এদের মধ্যে অনেকেই ঘুরে দাঁড়াচ্ছেন, নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত করছেন।

মার্কিন সিনেটে এমন পদক্ষেপকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাইডেনের সহযোগী হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু বিশেষজ্ঞ রাচেল লেভিন। নিজের শ্রম আর মেধার জোরেই আজ এ অবস্থানে আসতে পেরেছেন এই রূপান্তরিত নারী।

এর আগে পেনসিলভানিয়ার স্বাস্থ্য দফতরে কাজ করেছেন তিনি। এরপর গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দেশটির ফেডারেল সরকারের আওতায় তাকে নিয়োগের ইচ্ছা প্রকাশ করেন বাইডেন। মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মধ্যে এটাই প্রথম নিয়োগের ঘটনা।

বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে একেবারেই ভিন্ন কিছু করে দেখালেন। যেখানে ট্রাম্প নিজের শাসনামলে ঘৃণা আর বর্ণবাদ ছড়ানোর বাইরে কিছুই করতে পারেননি সেখানে বাইডেন বেশ উদারভাবে বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষকে তার প্রশাসনে নিয়োগ দিয়েছেন।

রাচেল লেভিনকে নিয়োগ দেয়ার বিষয়ে সিনেটের ভোটাভুটিতে তার পক্ষে ভোট দিয়েছেন ৫২ জন এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৮টি। পেন স্টেট কলেজ অব মেডিসিনের শিশু ও মনোরোগ বিষয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের একজন সহযোগী হিসেবে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করা টিমের অংশ হিসেবে কাজ শুরু করবেন ৬৪ বছর বয়সী লেভিন।

এর আগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ার বেসেরাকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেয় সিনেট। ওই দফতরে প্রথম কোনো লাতিন নাগরিক হিসেবে এই দায়িত্ব পেলেন তিনি।

এমন আজব স্বাস্থ্যমন্ত্রী থাকলে দেশে ভ্যাকসিন কীভাবে?

 

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এমন আজব স্বাস্থ্যমন্ত্রী থাকলে দেশে ভ্যাকসিন কীভাবে? পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে এখনও হয়নি।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদলের উদ্যোগে ‘ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রীকে ‘আজব’ বলে অভিহিত করেন তিনি।

মান্না বলেন, সরকার বলেছে, জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলছেন, আমরা সরকারের সাথে সরকারি চুক্তি করেছি। আরেকজন এমপি বলেছেন, সরকারের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

উল্লেখ্য, ৫ হাজার ৬৫৯ কোটি টাকায় করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

২০২০ সালের এপ্রিলে অনুমোদন দেয়া, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে সংশোধনী এনে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।