Tag Archives: প্রেসিডেন্ট জো বাইডেন

বাইডেন প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রীর নিয়োগ পেলেন রূপান্তরিত নারী রাচেল লেভিন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে এক রূপান্তরিত নারীকে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

সমাজে অবহেলা আর অনাদরে বেড়ে ওঠেন তৃতীয় লিঙ্গের মানুষ। একজন মানুষ হিসেবে যতটুকু সম্মান বা মর্যাদা নিয়ে বেঁচে থাকার কথা তার ছিটেফোটাও পান না তারা। কিন্তু এত অবহেলা আর অবজ্ঞার পরও এদের মধ্যে অনেকেই ঘুরে দাঁড়াচ্ছেন, নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত করছেন।

মার্কিন সিনেটে এমন পদক্ষেপকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাইডেনের সহযোগী হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু বিশেষজ্ঞ রাচেল লেভিন। নিজের শ্রম আর মেধার জোরেই আজ এ অবস্থানে আসতে পেরেছেন এই রূপান্তরিত নারী।

এর আগে পেনসিলভানিয়ার স্বাস্থ্য দফতরে কাজ করেছেন তিনি। এরপর গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দেশটির ফেডারেল সরকারের আওতায় তাকে নিয়োগের ইচ্ছা প্রকাশ করেন বাইডেন। মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মধ্যে এটাই প্রথম নিয়োগের ঘটনা।

বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে একেবারেই ভিন্ন কিছু করে দেখালেন। যেখানে ট্রাম্প নিজের শাসনামলে ঘৃণা আর বর্ণবাদ ছড়ানোর বাইরে কিছুই করতে পারেননি সেখানে বাইডেন বেশ উদারভাবে বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষকে তার প্রশাসনে নিয়োগ দিয়েছেন।

রাচেল লেভিনকে নিয়োগ দেয়ার বিষয়ে সিনেটের ভোটাভুটিতে তার পক্ষে ভোট দিয়েছেন ৫২ জন এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৮টি। পেন স্টেট কলেজ অব মেডিসিনের শিশু ও মনোরোগ বিষয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের একজন সহযোগী হিসেবে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করা টিমের অংশ হিসেবে কাজ শুরু করবেন ৬৪ বছর বয়সী লেভিন।

এর আগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ার বেসেরাকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেয় সিনেট। ওই দফতরে প্রথম কোনো লাতিন নাগরিক হিসেবে এই দায়িত্ব পেলেন তিনি।

ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলে আখ্যায়িত করেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছিলেন; ওয়াশিংটন তা গ্রহণ করেনি। বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাব গ্রহণ না করার ফলে দুই দেশের মধ্যে আলোচনার আরও একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল।

জো বাইডেন বুধবার (১৭ মার্চ) দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনি’ বলে আখ্যায়িত করেন। তিনি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, পুতিনকে এজন্য মূল্য দিতে হবে। পুতিন এই বক্তব্যের সমালোচনা করলেও মার্কিন প্রেসিডেন্টকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, বাইডেনের সঙ্গে তিনি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত আলোচনায় অংশ নিতে চান।

তবে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি রুশ প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এখন অন্যান্য জরুরি কাজে ব্যস্ত আছেন।’

এরপর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবারের (২২ মার্চ) বিবৃতিতে জানিয়েছে, পুতিন ওয়েবিনার আকারে বাইডেনের সঙ্গে আলোচনার জন্য ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত সময়ের কথা উল্লেখ করেছিলেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তবে দুঃখজনকভাবে সে সময়সীমা অতিক্রান্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে ওয়াশিংটনের কারণে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করার আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে গেল।

এর আগে বাইডেনের কড়া বক্তব্যের পর করণীয় নির্ধারণ করতে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে প্রত্যাখান করে দেশে ফিরিয়ে আনেন পুতিন।