Tag Archives: হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া

 

রাসেল আহমেদ, হোমনাঃ

কুমিল্লার হোমনায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের স্মরণে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সম্প্রতি মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহত হোমনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল মিয়া, তার মেয়ে সামিয়া, ছেলে সজীব ও শামীম এবং হেলাল মিয়ার ফুপু রায়েশা বেগমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মেঘনা নদীসহ নৌপথের নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শেফালী বেগম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘারমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মোল্লা, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাব মিয়া ও আবু নাসের ওয়াহেদ সম্পদসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা দলের সভাপতি শেফালী বেগম, ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ এবং হোমনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নদ-নদীতে ব্যাটারিচালিত বৈদ্যুতিক শক ব্যবহার করে মাছ শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।