Tag Archives: ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না চঞ্চলের ‘কারাগার পার্ট-২’

১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না ‘কারাগার পার্ট-২’

বিনোদন ডেস্ক।।

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজ‘কারাগার’। চলতি বছরের আগস্টে মুক্তি পায় ওয়েব তার নির্মিত সিরিজের ‘কারাগার পার্ট-১’। এই সিরিজে চঞ্চল চৌধুরী অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন। গত ৪ নভেম্বর হইচই জানায়, চলতি মাসের ১৫ ডিসেম্বর আসছে ‘কারাগার পার্ট-২’। তবে এবার জানা গেল, মুক্তির তারিখ পিছিয়েছে ওয়েব সিরিজটির। আর এটি নিয়েই মন খারাপ অভিনেতা চঞ্চল চৌধুরীর।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের কারণে পূর্বনির্ধারিত তারিখ ১৫ ডিসেম্বরে আসছে না ‘কারাগার পার্ট টু’। এক সপ্তাহ পিছিয়ে আগামী ২২ ডিসেম্বর আসবে জনপ্রিয় ওয়েব সিরিজটি। তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ পাশের ইমোটিকন দেখে বোঝা যাচ্ছিল, মজার ছলেই এমনটি বলছেন অভিনেতা।

সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘কারাগার পার্ট-১’ এর গল্পে দেখা যায়, সেল নাম্বার ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেল একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেল জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কি করে এলো এই কয়েদি?

সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

প্রসঙ্গত, ‘কারাগার পার্ট-১’ মুক্তির আগে প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটির দুই কিস্তিরই শুটিং একসঙ্গে শেষ করেছেন তারা। প্রথমটি মুক্তির পর অল্পসময়ের মধ্যেই আসবে দ্বিতীয়টি।

১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না চঞ্চলের ‘কারাগার পার্ট-২’

 

বিনোদন ডেস্কঃ

বহুল প্রতিক্ষিত ‘কারাগার’ ওয়েব সিরিজের পার্ট ২’ মুক্তির কথা ছিলো আগামী ১৫ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত এই তারিখে আসছে না ওয়েব সিরিজটি। পিছিয়েছে এক সপ্তাহ। সিরিজটির অভিনেতা চঞ্চল চৌধুরী জানিয়েছেন, হইচইয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর নয়, ২২ ডিসেম্বর পার্ট ২ আসবে।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে চলতি বছরের আগস্টে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেতা।

‘কারাগার–পার্ট ওয়ান’ এর গল্প জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে নিয়ে। যে কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মিরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। সেই জট খুলবে দ্বিতীয় পর্বে। তাই এই পর্ব দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। তাই কবে আসবে দ্বিতীয় কিস্তি? তার অপেক্ষায় ছিলেন দর্শকরা।

সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজে রহস্যময় কয়েদির চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি একটি পোস্টার শেয়ার করে কারাগার পার্ট ২ মুক্তির নতুন তারিখের কথা জানিয়েছেন চঞ্চল চৌধুরী । তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট টু আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে।

এক সপ্তাহ পেছানোটা স্বস্তি দিচ্ছে না চঞ্চল চৌধুরীকে। ফেসবুকে তিনি লেখেন, এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।

নতুন মুক্তির তারিখ নিয়ে হইচয়েরর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, বিশ্বকাপ উন্মাদনা চলছে। যদিও হইচই কর্তৃপক্ষ এই বিশ্বকাপ উন্মাদনায় মুক্তি পেছানোর পক্ষে ছিলো না । কারণ হইচইয়ের তার কণ্টেন্টের উপর আস্থা ছিলো। বিশ্বকাপের মধ্যেও কারাগার পার্ট টু দর্শক দেখতেন। তবে কারাগারের আর্টিস্ট ও কলাকুশলীদের আগ্রহে মুক্তি এক সপ্তাহ পেছানো হয়েছে।

সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকেই।