শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইর্স্টাণ মেডিকেলের কলেজের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০১৭
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইর্স্টাণ মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ছাত্রী হোস্টেলের ৬ তলার ছাদ থেকে পড়ে আলমগীর হোসেন (২৮) নামের নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩ টায় এ দুঘর্টনা ঘটে।

নিহত আলমগীর হোসেন চাপাইনবাবগঞ্জ জেলার চরমোহনপুর গ্রামের আলতাফ আলীর ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।