,

অন্যদের আইডি ব্যবহার করে ফেসবুক লাইভে আল্টিমেটাম দিলেন কাদের মির্জা

আজকের কুমিল্লা ডট কম :
April 16, 2021
news-image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তার ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘কী করবেন, আমাকে মারি ফালাইবেন? ফালান। জেলে দেবেন? দেন। আপনাকে কাল বাদল (কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল) গালিগালাজ করেছে। আপনার তো শরম নাই। আপনার শরম থাকলে আপনি এটার প্রতিকার করতেন। করেন নাই। কালকেও রাজাকারের সন্তান বলছে, প্রকাশ্য দিবালকে রূপালী চত্বরে। আপনার শরম আছে? আপনার লজ্জা আছে? আপনার লজ্জা থাকলে আপনি রিজাইন দিয়ে ঘরে ঢুকে যাইতেন। আপনি দলকেও ক্ষতিগ্রস্ত করছেন।’

বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) কোম্পানীগঞ্জ থানার মূল ফটকের সামনে উপজেলা আওয়ামী লীগ অনুসারী ও মির্জা কাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি। জেলার ডিসি, এসপি, ইউএনও সহ বিভিন্ন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান। আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি করেন।

বৃহস্পতিবার রাতে ছেলে তাশিক মির্জার ফেসবুক থেকে লাইভে এসে তিনি এই আল্টিমেটাম দেন। তবে ১১ ঘণ্টা পর আবার তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন কাদের মির্জা। আজ বেলা ১১টায় ফেসবুক লাইভে ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রীর স্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তার স্ত্রী আমাকে মারার জন্য এক কোটি টাকা দিছে। বাদল এগুলো সব রেকর্ড করে রাখছে। তার স্ত্রী বলছে আমাকে মারার জন্য। পরে বাদল রেকর্ডের হুমকি দিলে তাকে দ্রুত জেল থেকে ছেড়ে দেয়।’