,

অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে সম্মাননা পুরস্কার পেলেন দাউদকান্দির ওসি

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2024
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

অস্ত্র উদ্ধার এবং ডাকাত গ্রেপ্তারে সম্মাননা পুরস্কার পেয়েছেন দাউদকান্দি মডের থানার ওসি মোঃ মোজাম্মেল হক। মাদক, ডাকাত গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (২২ জুন) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ওসি মোঃ মোজাম্মেল হক এর হাতে সম্মাননা পুরস্কার তুলেদেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।
তাঁর এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গত মাসে আন্তঃজেলা ডাকাত দলের ৫সদস্যকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে পাইপগান ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক।

প্রতিক্রিয়ায় ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, ভাল কাজের স্বীকৃতি সব সময় আনন্দের। পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। আমার পুরস্কারের পেছনে থানার সকল এসআই, এএসআই ও কনস্টেবলসহ সহকর্মীদের অবদান রয়েছে।