ইরাকে আবাসিক হোটেলে আগুন, নিহত ১৭
আজকের কুমিল্লা ডট কম :
February 6, 2016
ইরাকের কুর্দিস্তান প্রদেশের একটি আবাসিক হোটেলে আগুন লেগে বিদেশি পর্যটকসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার প্রাদেশিক রাজধানী এরবিলের একটি হোটেলে এই আগুনের ঘটনা ঘটে। পাশের একটি বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
নিহতের মধ্যে বেশিরভাগই ফিলিপিন্সের নাগরিক বলে জানা গেছে। আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এদের বেশিরভাগের মৃত্যু হয়েছে।