,

ইরানে জোড়া ভূমিকম্পের আঘাত

আজকের কুমিল্লা ডট কম :
July 22, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে। রোববার রিখটার স্কেলে ৪ দশমিক ৭ ও ৫ দশমিক ৭ মাত্রার ওই কম্পন প্রদেশজুড়ে অনুভূত হয়েছে।

তবে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রোববারের এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি, হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রদেশের সরকারি এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘হরমোজগান এবং ফার্স প্রদেশের সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা এখন পর্যন্ত বাড়ি-ঘর ধ্বংস বা হতাহতের খবর পাইনি।