,

এতিম শিশুদের নিয়ে ভিবিডি কুমিল্লার উদ্যোগে খুশির ইফতার-০৪ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 25, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
এতিম শিশুদের নিয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে খুশির ইফতার-০৪ অনুষ্ঠিত হয়েছে।

এ ইফতার অনুষ্ঠানে প্রায় শতাধিক এতিম শিশুর হাতে ঈদের জামা তুলে দেওয়া হয়। শুক্রবার (২৪ মে) কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় অবস্থিত রাসু কমিউনিটি সেন্টারে এ খুশির ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সভাপতি হা-মীম আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ, ডেপুটি ম্যানেজার ফয়সাল সিদ্দিকী, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার ইমতিয়াজ আহমেদ জিতু, রাসু কমিউনিটি সেন্টারের পরিচালক রাকিব , ফুড ইন হ্যাভেনের মালিক মুজিবুল, গোমতি প্রির্ন্টাসের পরিচালক মোঃ বাপ্পি, গ্যাজেটিয়েন্স বিডির পরিচালক আশীষ ভৌমিক ও ফরোয়ারড ফটোগ্রাফির  জুম্মা সালেহিন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহমিনা আক্তার মিলি।

এ সময় ভিবিডি কুমিল্লার প্রেসিডেন্ট হা-মীম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট তামিম ইবনে মিজান, সাধারণ সম্পাদক তাহমিনা মিলি, পাবলিক রিলেশন অফিসার আবরার আল দাইয়ান,
মানবসম্পদ কর্মকর্তা কায়েস কান্ত, প্রজেক্ট অফিসার আজমাইন রাফি, ট্রেজারার মেহেদি সামি, চিটাগাং ডিভিশন এর সাংগঠনিক সম্পাদক রিফাত সামির, ট্রেজারার নোমান আব্দুল্লাহ।

খুশির ইফতারে ডিভিশন ট্রেজারার সহ ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ১৩০+ ভলান্টিয়ারস ও ১০০ এতিম বাচ্চাদের ডোনার উপস্থিত ছিলেন।

 
Forward Photography Jumma saliahin