,

করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় লাইফ সাপোর্টে সাদেক বাচ্চু

আজকের কুমিল্লা ডট কম :
September 13, 2020
news-image

 

বিনোদন ডেস্কঃ

প্রাণঘাতী করোনায়ভাইরাসে আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু। গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার রাতে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান শনিবার রাত ১১টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। সাদেক বাচ্চুর হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না। এ কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।

এর আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ৮ সেপ্টেম্বর রাতে সাদেক বাচ্চুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার থেকে জানানো হয়েছে, গত রোববার সন্ধ্যা থেকেই অস্বস্তি লাগছিল তার। পরে শ্বাসকষ্ট বাড়তে থাকায় রাতে সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে।