,

করোনায় এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 11, 2021
news-image

 

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

করোনা আক্রান্ত হওয়ার পর গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনার টিকা নিয়েছিলেন। তারপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।