কুমিল্লা গোমতী নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
আজকের কুমিল্লা ডট কম :
August 13, 2018
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর উপজেলার গোমতি নদী থেকে অজ্ঞাত যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের কাছিয়াতলী এলাকার গোমতি নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, মরদেহটি গলিত। হয়তো ৩/৪ দিন আগে আর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।