,

কুমিল্লা-৫ আসনে নৌকার মাঝি হলেন এড. আবুল হাশেম খান

আজকের কুমিল্লা ডট কম :
June 12, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৫ ( বুড়িচং-বি পাড়া) সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন এড. আবুল হাশেম খান।

শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের এক সভা শেষে হাশেম খানের নাম ঘোষণা করা হয়।

অ্যাড. আবুল হাশেম খান বর্তমান বুড়িচং উপজেলার আ’লীগের সভাপতি। তিনি জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতিও ছিলেন। বিগত সময়ে বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতিক পেয়ে দলের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।  ১৯৬৯ সাল থেকে এমপি মতিন খসরুর সাথে তার রাজনৈতিক পথ চলা।  রাজনীতির বয়স প্রায় ৫২ বছর।