,

কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 2, 2026
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (০১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে আটককৃত মাদক কারবারি হলেন মোসাঃ নুরজাহান বেগম ওরফে সুমি (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারি জানান, সে সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল।

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃত মাদক কারবারিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।